Thursday, April 2, 2026

ক্ষমতায় এসেই ২ হাজার কোটি টাকা ঋ.ণ চাইল মধ্যপ্রদেশ সরকার! ক.টাক্ষ তৃণমূলের

Date:

Share post:

সম্প্রতি  মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরেছে বিজেপি।আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মোহন যাদব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র কাছে  রাজ্যের খরচ চালাতে ২ হাজার কোটি টাকা ঋণ চাইলেন।মাত্র দু’সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন।তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত দ্রুত কেন ঋণের আবেদন। এ রাজ্যের সরকার ঋণ নিলে বিরোধীরা সমালোচনা করেন। অথচ খোদ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য ২ হাজার কোটি ঋণ নিচ্ছে।

নির্বাচনী বৈতরণাী পার হতে মধ্যপ্রদেস জুড়ে প্রতিশ্রুতির বন্যা বইয়েছিলেন বিজেপি নেতৃত্ব।একবারও ভাবেনি সেই প্রতিশ্রুতি কিভাবে পালন করা হবে।এমনিতেই পূর্বতন শিবরাজ সরকারের ৪ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আছে।পরিস্থিতি এমনই যে, রাজ্যের দৈনন্দিন খরচ সামলাতেও ধার চাইতে হচ্ছে আরবিআইয়ের কাছে। বস্তুত, রাজনীতিই এখন গলার ফাঁস হয়ে উঠেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।

এই বিষয়ে তৃণমূলের কটাক্ষ, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি যে অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে আরবিআই থেকে ২ হাজার কোটি ঋণের দাবি করছে। মধ্যপ্রদেশ সরকারের খারাপ আর্থিক স্বাস্থ্যের আরেকটি ইঙ্গিত। এবং ঋণের আকাশচুম্বী পাহাড় তারা জমা করতে থাকুক।

যদিও মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী বিধানসভাকে আশ্বস্ত করেছেন, ‘কোনও সমস্যা নেই’ জানিয়ে। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও করেছেন মোহন। তবে প্রত্যাশিত ভাবেই ধারের দায়কে পাত্তা দেননি নতুন মুখ্যমন্ত্রী। রাজনীতিবিদরা তা করেনও না। বিধানসভাকে তিনি আশ্বস্ত করেছেন, ‘কোনও সমস্যা নেই’ জানিয়ে। রাজ্যের কোনও জনকল্যাণমূলক প্রকল্প টাকার অভাবে বন্ধ হবে না, এমন দাবিও  করেছেন মোহন।

 

 

Related articles

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...