Friday, April 3, 2026

নদিয়ার চোপড়ায় উদ্ধার মাসুদের গু.লিবিদ্ধ দেহ! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার (Nadia) চাপড়ায় (Chapra)। চাপড়া থানা এলাকার লক্ষ্মী ইটভাটা এলাকার ঘটনা। রবিবার সাতসকালে মাঠ থেকে উদ্ধার হয় হাত কাটা মাসুদের দেহ। স্থানীয় বাসিন্দারাই এদিন সকালে এলাকার একটি জমির পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ। কিন্তু, কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, এই হাতকাটা মাসুদের বিরুদ্ধে রয়েছে একাধিক খুনের মামলা। এলাকায় তোলাবাজি-সহ একাধিক অসামাজিক কার্যকলাপের যুক্ত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে রবিবার সকালে চাপড়ার পদ্মালামা মাঠে কাজে গিয়েছিলেন কৃষকরা। সেখানেই মাসুদের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ আসতে শুরু করে। তবে পুরনো শত্রুতার জেরেই কেউ বা কারা তাঁকে খুন করে ফেলে রেখে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে শুরু তল্লাশি।

 

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...