Thursday, April 2, 2026

বক্তৃতার মাঝে আচমকাই ছন্দপতন! মঞ্চেই মৃ.ত্যু আইআইটি কানপুরের অধ্যাপকের

Date:

Share post:

অনুষ্ঠানে বক্তৃতার সময় মঞ্চে আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হল আইআইটি কানপুরের (IIT Kanpur) এক অধ্যাপকের (Professor)। জানা গিয়েছে, অধ্যাপকের নাম সমীর খান্দেকার (Sameer Khandekar) (৫৫)। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাক্তনীদের জমায়েতে ভাষণ দিচ্ছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই আচমকা মঞ্চে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অধ্যাপককে মৃত বলে ঘোষণা করেন।

আইআইটি কানপুরের পড়ুয়ারা জানিয়েছেন, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ভাষণে শরীরস্বাস্থ্যের বিষয়ে কথা বলছিলেন। আচমকা সেই সময়ই ঘটে বিপত্তি। কথা বলতে বলতেই বুকে হাত দিয়ে মঞ্চের মধ্যেই পড়ে যান সমীর। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। যদিও অধ্যাপককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই অধ্যাপকের।

তবে এদিন বক্তব্য রাখার সময় মঞ্চের ওপর বুকে হাত দিয়ে সমীরকে বসে পড়তে দেখে প্রথমে কেউ কিছু বুঝে উঠতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত অনেকের কথায়, অধ্যাপক শরীরস্বাস্থ্যের বিষয়ে যেভাবে কথা বলছিলেন, দেখে মনে হয়েছিল তিনি হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন। যদিও পরে দেখা যায়, অত্যাধিক পরিমাণে ঘামছেন অধ্যাপক সমীর। কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে পড়ে যান। পরে পরিস্থিতি বেগতিক বুঝে অনুষ্ঠানের আয়োজকেরা দ্রুত অধ্যাপককে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৌঁছনোর আগেই ওই অধ্যাপকের মৃত্যু হয়েছিল। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে ধারণা পুলিশের। এদিকে আচমকা অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আইআইটি কানপুরে।

 

 

 

Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...