Friday, June 26, 2026

শক্তিশালী চুম্বক তৈরির প্রযুক্তি আর দেশের বাইরে পাঠাবে না চিন! 

Date:

Share post:

বিরল খনিজ উপাদানের (rare minerals) ভাণ্ডার লাল ফৌজের দেশ। এই উপাদান থেকেই শক্তিশালী চুম্বক তৈরি করা সম্ভব হয় যার স্থায়িত্ব সাধারণ চুম্বকের থেকে অনেক বেশি। বৈদ্যুতিন যন্ত্রপাতি প্রস্তুত থেকে শুরু করে যেকোনও ধরনের ভারি শিল্পে এই ধরনের চুম্বক অপরিহার্য। অথচ চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping) সেই চুম্বক তৈরির প্রযুক্তির রফতানি বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। চিন্তায় পশ্চিমের দেশের ব্যবসায়ীরা।

বিশেষ চুম্বক তৈরির গুরুত্বপূর্ণ প্রযুক্তি আর দেশের বাইরে পাঠাতে চায় না চিন। প্রেসিডেন্ট এই ঘোষণা করার পর থেকেই মাথায় হাত বিশ্বের শিল্প বাণিজ্য মহলের। খনি থেকে পাওয়া ১৭টি গুরুত্বপূর্ণ ধাতুকে বলা হয় বিরল খনিজ উপাদান, যা দিয়ে শক্তিশালী চুম্বক তৈরি করা হয়। সাধারণ চুম্বকের চেয়ে এর চৌম্বক শক্তি অনেক গুণ বেশি থাকে। ফলে পশ্চিমি দেশগুলি এইধরণের চুম্বকের জন্য চিনের উপর নির্ভর করে থাকে। সেই সুযোগকেই কাজে লাগালো ড্রাগনের দেশ। খনি থেকে প্রাপ্ত উপাদানকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী চুম্বকে পরিণত করা হয়।উপাদান নিষ্কাশনের প্রযুক্তি রফতানি করা তো আগেই বন্ধ করেছিল চিন। এ বার বেজিং স্পষ্ট জানিয়ে দিল যে, তারা চুম্বক তৈরির মূল প্রযুক্তিটিও আর দেশের বাইরে পাঠাবে না। চিনের খনিজ উপাদানের উপর উত্তর আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ নির্ভরশীল। স্যামারিয়াম-কোবাল্ট চুম্বক, নিয়োডিমিয়াম-আয়রন-বোরন চুম্বক, সেরিয়াম চুম্বকের মতো গুরুত্বপূর্ণ চুম্বক তৈরি হয় বিরল খনিজ উপাদান দিয়ে। এবার চিন হাত তুলে দেওয়ায় পাশ্চাত্যে যে ভূ-রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেড়ে গেল সেটা বেশ আন্দাজ করা যাচ্ছে। চিনের এই ঘোষণার পরেই আমেরিকার দিকে তাকিয়ে আছেন বিশ্বের বাণিজ্য মহলের কর্তারা। আমেরিকার একাধিক সংস্থার শেয়ারের দামও বেড়েছে। কিন্তু এই ক্ষেত্রে চিনকে টক্কর দিতে বাইডেনের দেশ কতটা সফল হবে তা নিয়ে সংশয় কাটছে না।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...