Saturday, April 4, 2026

গ্যাংস্টার বনাম পুলিশের লড়াই, ব্রাত্য বসুর ‘হুব্বা’ নিয়ে বাড়ছে উন্মাদনা!

Date:

Share post:

টিজারের উন্মাদনার ট্রেলারেও স্বমহিমায় বিরাজমান। দিন তিনেক আগেই নাট্যকার, অভিনেতা, রাজনীতিবিদ ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালিত ‘হুব্বা’ (Hubba) সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে। চলতি সপ্তাহে দুটো বড় বাংলা ছবি, দক্ষিণী ছবি এবং শাহরুখের ছবির মাঝেও ‘হুব্বা’ নিয়ে জোর চর্চা টলিউডে (Tollywood)। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারের প্রতি ছত্রে টানটান উত্তেজনার ঝলক মিলেছে। ধুন্ধুমার অ্যাকশন, পুলিশের থার্ড ডিগ্রি, যৌনতা – কী নেই সেখানে? কুখ্যাত গ্যাংস্টারের রাজত্ব আর অন্ধকার জগতের গল্প বড় পর্দায় নিয়ে আসতে হোমওয়ার্কের যে এতটুকু ত্রুটি রাখেননি ব্রাত্য বসু, সেটা ট্রেলারেই পরিষ্কার হয়ে গেছে।

‘ফ্রেন্ডস কমিউনিকেশন’-এর (Friends Communication) তরফে ডিজিটালি এই ট্রেলার প্রকাশ করা হয়েছে। নতুন বছরের প্রথম মাসেই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। মুখ্য চরিত্রে মোশারফ করিমের (Mosharraf Karim) অভিনয় যে দর্শকের মন জিতবে সেই আভাস ট্রেলারেই মিলেছে। তবে ছবিতে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta) নিয়ে এসে চমক দিয়েছেন ব্রাত্য। কমার্শিয়াল থ্রিলার ঘরানার ‘হুব্বা’ ছবির সংলাপের ঝাঁঝ সিনেমা হলে হাততালির বন্যা বইয়ে দেবে এমনটাই আশা করছে প্রযোজনা সংস্থা। ছবির ব্যাপারে পরিচালক ব্রাত্য বসু জানিয়েছেন, ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ বিষয়ভিত্তিক ছবিটি গুরুত্ব দেয় এবং কাজের ব্যাপারে পরিচালককে পূর্ণ স্বাধীনতা দিতে জানে তারা। মোশারফ ছাড়া যে এই ছবি সম্পূর্ণ হতে পারত না সে কোথাও স্বীকার করে নিয়েছেন পরিচালক। প্রথম রাউন্ডে সসম্মানে উত্তীর্ণ হয়েছে এই ছবির টিজার এবং ট্রেলার। ব্রাত্য বসুর মুন্সিয়ানায় এবার বড় পর্দা কাঁপাতে ১০০% আশাবাদী টিম ‘হুব্বা’।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...