Wednesday, June 24, 2026

ফের রেল দু.র্ঘটনা! বড়দিনের দুপুরে লাইন.চ্যুত আজমের-শিয়ালদহ এক্সপ্রেস

Date:

Share post:

ক্রিসমাসের দুপুরে ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল আজমের-শিয়ালদহ এক্সপ্রেস। সোমবার রাজস্থানের আজমের স্টেশনের কাছে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনটির ৪টি কোচ বেলাইন হয়ে গিয়েছে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। রেলের জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানান মেরামতের জন্যে আজমের জংশনের শিয়ালদা-আজমের এক্সপ্রেসটিকে কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনার জেরে ট্রেনের ৪টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনে সেই সময় কোনও যাত্রী ছিলেন না বলেই রক্ষে।এই দুর্ঘটনার ফলে যদিও রেল পরিষেবা ব্যাহত হয়নি। তবে লাইনচ্যুত কামরাগুলিকে সেখান থেকে খুব তাড়াতাড়ি সরানোর চেষ্টা করা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সেই নিয়ে রেলের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয় নি।

চলতি বছরে একের পর এক রেল দুর্ঘটনা যাত্রীদের সুরক্ষায় বড় প্রশ্নচিহ্ন ফেলেছে। কিছুদিন আগেই মহারাষ্ট্রে এবং চেন্নাইয়ের কাছে দু’টি ঘটনায় দু’টি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনার কবলে পড়েছিল দু’টি মালগাড়ি। গত ১০ ডিসেম্বর একটি মালগাড়ি চেন্নাই হারবরে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে গিয়েছিল। মালগাড়িটির পাঁচটিরও বেশি ডাব্বা ট্র্যাক থেকে নেমে যায়। ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, রেললাইনে বিশাল বড় ফাটল রয়েছে। সেই রাতেই মহারাষ্ট্রে লাইনচ্যুত হয়েছিল একটি মালগাড়ি। কমপক্ষে ২০টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদল করতে হয়েছিল রেলকে। মহারাষ্ট্রের কসারা স্টেশনের সামনে মালগাড়িটি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন- ক্রিসমাসে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা মুখ্যমন্ত্রীর, রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেকের

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...