Saturday, April 4, 2026

ক্রিসমাসের আবহে দ্বিতীয় বিয়ে সারলেন আরবাজ, কারা এলেন অনুষ্ঠানে!

Date:

Share post:

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেকদিন হল। দুজনেই নিজের নিজের মতো করে জীবনে এগিয়ে চলেছেন। মালাইকা যদিও এখনও পর্যন্ত লিভ ইন সম্পর্ককে আইনি স্বীকৃতি দিয়ে উঠতে পারেননি কিন্তু তাঁর প্রাক্তন সেই কাজটি করে ফেললেন ক্রিসমাসের আবহে। রবিবার থেকেই খবরের শিরোনামে ছিল আরবাজ খানের দ্বিতীয় বিয়ের (Arbaz Khan second wedding) প্রসঙ্গ। ছেলের উপস্থিতিতেই বলিউডের অন্যতম জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে (Sura Khan) বিয়ে করলেন আরবাজ।

আরবাজ – মালাইকার সম্পর্ক এখন অতীত। বর্তমান বলছে দুজনের জীবনেই নতুন মানুষ বিশেষ জায়গা করে নিয়েছেন। ‘হ্যালো ব্রাদার’ হিরোর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু মাস ধরে জল্পনা বাড়ছিল। অবশেষে ক্রিসমাসের সন্ধ্যায় পরিবার এবং ছেলেকে পাশে নিয়েই বিয়ের পিঁড়িতে আরবাজ। ভাইয়ের বিয়েতে পাঠান স্যুট পরে হাজির স্বয়ং সলমন খান (Salman Khan)। নেটিজেনরা বিদ্রুপ করে বলছেন আরবাজ দুটো বিয়ে করে ফেললেন, সলমন একটাও করতে পারলেন না! বলিউডের ভাইজান অবশ্য সেই সব কিছুকে পাত্তা না দিয়ে বেশ উপভোগ করলেন ভাইয়ের বিবাহ অনুষ্ঠান।

বিয়েতে আরবাজ পত্নী সব্যসাচীর ডিজাইন করা গোলাপি লেহেঙ্গা পরেছিলেন।আরবাজ পুত্র আরহান খান বাবার পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন।

সন্তানকে নিয়ে হাজির ছিলেন সোহেল খানও। এই বিয়েতে সবথেকে বেশি নজর কেড়েছেন অভিনেত্রী রবীনা ট্যান্ডন। বিয়ের আগে থেকেই নানা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি। সুরা আসলে তাঁরই মেকআপ আর্টিস্ট। বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় পরিচালক ফারাহ খান, হর্ষদীপ কৌর। ছিলেন ঋদ্ধিমা পণ্ডিত, রিতেশ দেশমুখ, জেনেলিয়া সহ এক ঝাঁক বলি তারকা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...