Saturday, April 4, 2026

বড়দিনে শুরু হল বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব

Date:

Share post:

বড়দিন আর বর্ষবরণের উৎসবে বাড়তি মাত্রা যোগ করে সোমবার থেকে শুরু হল বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব। রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় কলকাতার ১১টি মঞ্চে এই উৎসব চলবে ১ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, নেতাজি নগরের ঋষি অরবিন্দ পার্ক মুকুন্দপুর ফুটবল মাঠ, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে একযোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছেl

প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী উৎসবে অংশগ্রহণ করবেন। বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিভাবান নবীন শিল্পীরাও এই মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সকল জেলার লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন। দেশপ্রিয় পার্কে খ্যাতনামা বাংলা ব্যান্ডের পাশাপাশি নবীন বাংলা ব্যান্ডগুলিও অনুষ্ঠান পরিবেশন করবে। গগনেন্দ্র প্রদর্শশালায় ‘বাংলার আদিবাসী হস্তশিল্প’ শীর্ষক একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।বাংলা সঙ্গীতমেলা উপলক্ষ্যে রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত-বিষয়ক পুস্তক, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে থাকছে নানান স্বাদের খাবারের স্টল।

আরও পড়ুন- ক্রিসমাসের আবহে দ্বিতীয় বিয়ে সারলেন আরবাজ, কারা এলেন অনুষ্ঠানে!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...