Wednesday, June 24, 2026

‘বিরোধীশূন্য’ সংসদে পাশ ৩টি ক্রিমিনাল কোড বিলে রাষ্ট্রপতির সম্মতি, বিল আইনে পরিণত

Date:

Share post:

গণতন্ত্রের কণ্ঠরোধ করে প্রায় বিরোধীশূন্য সংসদে তিনটি ক্রিমিনাল কোড বিল পাশ করিয়েছিল মোদি সরকার। সোমবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সম্মতির সঙ্গে সঙ্গেই তিনটি ক্রিমিনাল কোড বিল আইনে পরিণত হল।

নজির বিহীনভাবে লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajyasabha) প্রায় সব বিরোধী সাংসদদের সাসপেন্ড করে ভারতীয় সাক্ষ্য সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ ও ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩- এই তিনটি বিল সংসদের উভয় কক্ষে পাশ করায় কেন্দ্রীয় সরকার। এ নিয়ে তীব্র প্রতিবাদ করে বিজেপি (BJP) বিরোধী দলগুলি। ইন্ডিয়া জোটের সঙ্গীরা সংসদের বাইরে ধর্না বিক্ষোভ করেন। তবে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধীদের মতকে গুরুত্ব না দিয়েই বিলগুলি সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পাশ করানো হয়।

এদিন, ভারতীয় দণ্ডবিধি (IPC), ফৌজদারি কার্যবিধি (CRPC) এবং সাক্ষ্য আইনের প্রতিস্থাপনের তিনটি ফৌজদারি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ফলে তিনটি বিল আইনে পরিণত হয়েছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...