Wednesday, April 1, 2026

সাক্ষী-বজরং-এর পর এবার প্রতিবাদ বিনেশের, ফেরাচ্ছেন খেলরত্ন ও অর্জুন পুরস্কার, চিঠি প্রধানমন্ত্রীকে

Date:

Share post:

ভারতীয় কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত বোর্ডকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।বিদায়ী কুস্তি সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। তবে ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং আসার পর থেকেই প্রতিবাদ চলছে কুস্তিগিরদের মধ‍্যে। সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দেওয়ার কথা জানান। তেমনই বজরং পুনিয়া ফিরিয়ে দেন পদ্মশ্রী। আর এবার এই তালিকায় যুক্ত হলেন বিনেশ ফোগাট।

এদিন বিনেশ জানান, তিনি নিজের খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দিতে চাইছেন। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে তিনি লিখেছেন, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। তাঁর খেলার জন্য খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে। কিন্তু ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। যে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে এতদিন প্রতিবাদ করে তাঁকে গদি থেকে তাঁরা সরালেন সেই ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিবাদ হিসাবে নিজের দুই সম্মান ফিরিয়ে দিতে চাইছেন তিনি।

আরও পড়ুন:বৃষ্টি কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের ম‍্যাচ

Related articles

কোচবিহারে ৯-এ ৯! শীতলকুচিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

বিধানসভা নির্বাচনের (West Bangal 2026 Election) প্রচারে এসে শীতলকুচিতে গুলিকাণ্ড নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূল...

চোটের অস্বস্তির মধ্যেই শাস্তি খাঁড়়া, জয়ের মধ্যেই সমস্যায় শ্রেয়স

আইপিএলের শুরুতেই জয় পেয়েছে পাঞ্জাব কিংস। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির মুখে পড়লেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার...

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান 'অপারেশন আরাহামা'। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং...

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা...