Saturday, March 14, 2026

‘হিন্দু’ বলে কোনও ধর্ম নেই! সঙ্ঘ ও মোদির যুক্তি তুলে মন্তব্য সপা নেতার

Date:

Share post:

‘হিন্দু বলে কোনও ধর্ম নেই। যা চলছে তা পুরোপুরি ধাপ্পাবাজি।’ আরএসএস ও নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরে এমনটাই বললেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। বলার অপেক্ষা রাখে না মৌর্যর এহেন মন্তব্য জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। দলের অন্দরেও শুরু হয়েছে বিতর্ক। সতীর্থের এহেন মন্তব্যের তীব্র সমালোনা করেছেন সপা মুখপাত্র আইপি সিং।

দিল্লির যন্তরমন্তরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য বলেন, “হিন্দু ধর্ম একটি ধাপ্পাবাজি। ১৯৯৫ সালে দেশের শীর্ষ আদালত জানিয়েছিল হিন্দু কোনও ধর্ম নয় এটি জীবনশৈলী। আরএসএস প্রধান মোহন ভাগবত ২ বার বলেছেন হিন্দু নামের কোনও ধর্ম নেই। বরং এটি জীবন যাপনের একটি পথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন হিন্দু কোনও ধর্ম নয়। যখন এনারা এই ধরণের মন্তব্য করেন তখন কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে না, কিন্তু আমি যখন এই কথা বলি তখন গোটা দেশে সাড়া পড়ে যায়।”

দলের নেতার এহেন মন্তব্যে প্রকাশ্যে আসার পর প্রসাদ মৌর্যের বিরোধিতায় সরব হয়েছে দল। সপা মুখপাত্র আইপি সিং বলেন, “আগে নিজের ঘর সামলান তারপর এইধরণের জ্ঞান দিতে আসবেন। আপনার মেয়ে বিজেপি সাংসদ এবং একজন কট্টর সনাতনী। প্রথমে তাঁকে হিন্দু ধর্ম ও সনাতন ধর্মের ভুল ত্রুটি গুলি বোঝাতে পারতেন। যখন ৫ বছর ধরে বিজেপির সাংসদ ছিলেন তখনতো হিন্দু ধর্ম নিয়ে আপনার মুখ থেকে একটি শব্দও বের হয়নি। আমার মনে হয় আপনি বিজেপির পরামর্শে এই ধরণের মন্তব্য করছেন।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...