Saturday, April 4, 2026

প্রকল্পের কাজের তদারকিকে আধিকারিক নিয়োগ, অনুমোদন দিল অর্থ দফতর

Date:

Share post:

একশো দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে বাংলার প্রতি কেন্দ্রে সরকারের বঞ্চনা অব্যাহত। তা সত্ত্বেও ওই প্রকল্পে গতি ও স্বচ্ছতা আনতে কেন্দ্রের বেঁধে দেওয়া শর্ত মেনেই কাজের তদারকিতে বিশেষ পদ সৃষ্টি করছে রাজ্য সরকার (State Government)। পঞ্চায়েত দফতরের তরফে ওই প্রকল্পে বেশ কিছু সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ছাড়পত্র চাওয়া হয়েছিল। নবান্নে সূত্রে খবর, সম্প্রতি অর্থ দফতরের তরফে সেই অনুমোদন মিলেছে। একশো দিনের প্রকল্পের কাজে প্রশাসনিক ও প্রযুক্তিগত কাজ তদারকি করবেন তাঁরা। জেলায় জেলায় এই ধরণের কাজের দরপত্র আহ্বান, বিস্তারিত প্রকল্প রিপোর্ট প্রস্তুতির মতো দায়িত্ব তাঁদের পালন করতে হবে। পাশাপাশি একশো দিনের কাজে জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ কাজের তদারকির ক্ষেত্রেও ওই আধিকারিকদের কাজে লাগানো হতে পারে।

কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের প্রকল্পে রাজ্যের প্রায় সাত হাজার কোটি টাকা বকেয়া। সম্প্রতি বকেয়া মোটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে একশো দিনের কাজ আবাসের মতো কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক বরাদ্দ নিয়ে অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য যৌথ কমিটি গড়ার কথাও জানানো হয়েছে। আটকে থাকা বকেয়া পাওয়ার বিষয়ে এক ধাপ হলেও অগ্রগতি হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

ইতিমধ্যেই রাজ্যে একশো দিনের কাজের তদারকিতে বিশেষ পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার (State Government)। একশো দিনের কাজে গুণমান, প্রকল্পের কাজের বৈশিষ্ট্য, পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। কাজের গুণমান কম থাকার কারণে এর আগে একাধিক জেলাকে জরিমানা করেছিল কেন্দ্র। কেন্দ্রের একাধিক পর্যবেক্ষক দল রাজ্যে এসে একশো দিনের কাজে পরিদর্শন করে গিয়েছেন। একাধিক ক্ষেত্রে অভিযোগ করেছেন তাঁরা। সেগুলি মিটিয়ে নেওয়ার বিষয়ে, কাজের উন্নতির ব্যাপারে এই নতুন পদ সৃষ্টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...