Friday, April 3, 2026

বড়দিনের সন্ধেয় ফিল্মি কায়দায় সোনার দোকানে ডা.কাতি, তদন্তে পুলিশ

Date:

Share post:

বড়দিনের সন্ধেয় সোনার দোকানে ডাকাতি। বারাকপুর, পুরুলিয়া, নদিয়ার পর এবার মালদহের সোনার দোকানে হানা দিল দুষ্কৃতীরা। মুখে কালো কাপড় বেঁধে হাতে বন্দুক উঁচিয়ে একেবারে বলিউডের কায়দায় দোকানে ঢুকে পরে দুষ্কৃতিরা। ডাকাতির পর গুলি চালাতে চালাতে বেরিয়ে আসে। সোমবার মালদহের চাঁচলের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। টের পেয়েই কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় ৪জন দুষ্কৃতীরা।

ঠিক কী ঘটেছিল? ঘড়িতে তখন ৭টা। সন্ধেয় বাইকে চেপে চাঁচল বাজারে আসে ৪ দুষ্কৃতীরা। সকলেরই মাথায় ছিল হেলমেট। তারপর? সোনার দোকানে ঢুকে পিস্তল উঁচিয়ে লুঠপাঠ চালায় তাঁরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বাজারের লোকজন। জানা গিয়েছে, দোকানের সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে ডাকাতদল। তবে ক্ষয়ক্ষতির সঠিক টাকার অঙ্ক এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। এলাকা পুরো ঘিরে ফেলা হয়। ঠিক সময়ে পুলিশ এসে পৌঁছনোয় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হবে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- বড়দিনে শুরু হল বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...