Wednesday, June 24, 2026

বড়দিনের রাতে খাদ্য ভবনে চলল গু.লি, গু.রুতর জ.খম পুলিশকর্মী

Date:

Share post:

সারা শহর যখন বড়দিনের আনন্দে মাতোয়ারা সেই সময় আচমকা গুলি চলল খাদ্য ভবনে। এদিন রাতে ডিউটিতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই তিনি জখম হন। গুলি লাগে ওই পুলিশকর্মীর বুকে। ৫৩ বছর বয়সি ওই কনস্টেবলের নাম তপন দাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ঠিক কীভাবে গুলি চলল, সেই বিষয়টি এখনও জানা যায় নি। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ভুলবশত লেগেছে না আত্মহত্যার চেষ্টা, সেই বিষয়ে এখনই কেউ কিছু বলতে নারাজ।

উল্লেখ্য, কলকাতা পুলিশের ওই কনস্টেবল তপন দাসের বাড়ি হরিণঘাটায়। তাঁর নার্ভের সমস্যা রয়েছে। সোমবার রাতেই কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল প্রায় সাড়ে ১০টা নাগাদ ঘটনাস্থলে যান। মিনিট দশেক তিনি সেখানে ছিলেন। লালবাজারের হোমিসাইড শাখার অফিসারদের তিনি এই বিষয়ে তদন্ত করার ভার দিয়েছেন।

আরও পড়ুন- বড়দিনের সন্ধেয় ফিল্মি কায়দায় সোনার দোকানে ডা.কাতি, তদন্তে পুলিশ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...