Wednesday, June 24, 2026

জোড়া বাঘে বাড়ছে আতঙ্ক! পাথরপ্রতিমায় এখনও অধরা রয়্যাল বেঙ্গল

Date:

Share post:

খাঁচা পাতা হয়েছে ঠিকই, কিন্তু বাঘমামা এখনও সে ফাঁদে পা দেননি। ফলে স্বস্তির ঘুম উড়েছে গ্রামবাসীদের। উপেন্দ্রনগর গ্রাম (Upendranagar) লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে জোড়া বাঘ। সোমবারের পর আজ মঙ্গলেও মুহুর্মুহু বাঘের গর্জন শুনে পিলে চমকে যাওয়ার জোগাড়। তার সঙ্গে আবার ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) পায়ের ছাপ দেখে আত্মারাম খাঁচাছাড়া গ্রামবাসীদের।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের মনে এখন শুধুই বাঘের আতঙ্ক। চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছেন তাঁরা। টায়ার, মশাল জ্বালিয়ে চলছে রাত-পাহারা। দক্ষিণ ২৪ পরগনার ADFO-র নেতৃত্বে এলাকায় রয়েছেন অভিজ্ঞ বন কর্মীরা। নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গল। কিন্তু বাঘ কোন ফাঁদেই পা দেয়নি। ফ্রেস কিছু পাগ মার্ক দেখে একটা নয় বরং এক জোড়া বাঘ আশেপাশেই ঘোরাফেরা করছে বলে অনুমান করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...