Wednesday, April 8, 2026

এবার রাজ্য পরিবহণ দফতরের বাইক অ্যাপ, মাত্র ২০ টাকাতেই মিলবে পরিষেবা

Date:

Share post:

খুব শীঘ্রই রাজ্য পরিবহণ দফতর কম খরচে সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।মাত্র ২০ টাকাতেই মিলবে পরিষেবা। কয়েক মাস আগেই ‘যাত্রী সাথী’ অ্যাপ চালু করে সরকারি অ্যাপ ক্যাব ট্যাক্সি পরিষেবা শুরু করেছে দফতর। তার পরেই বাইক অ্যাপ চালু করার বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে দফতরের কর্তাদের মধ্যে।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, তিন কিলোমিটারের বেশি দূরত্ব গেলে তবেই এই অ্যাপে বাইক বুকিং করা যাবে। প্রথমে শহর কলকাতার গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু করবে রাজ্য। তার পর ধীরে ধীরে প্রকল্পে সাফল্য এলে রাজ্যের অন্যান্য জেলাতেও সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।
পরিবহন দফতর জানিয়েছে , প্রথম পর্যায়ে এই পরিষেবা চালু হবে কলকাতা, হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং দমদম বিমানবন্দর এলাকাতে। অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট ভাড়ার থেকে বেশি ভাড়া চান বেসরকারি অ্যাপ চালকরা। আবার বুকিং করেও বহু সময় বাইকের দেখা মেলে না। ফলে হয়রানির শিকার হতে হয় যাত্রী সাধারণকে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির কাছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানিয়ে কোনও সুরাহা মেলে না। এমন সব অভিযোগ খতিয়ে দেখার পর নিজস্ব অ্যাপ বাইক পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় পরিবহণ দফতর। রাজ্য সরকারের শুরু করা এই উদ্যোগে অনেক কম টাকায় অ্যাপ বাইক পাবেন যাত্রীরা। সঙ্গে ঠিক করা হয়েছে, যদি কোনও বাইকের চালক পর পর তিনটি বুকিং বাতিল করেন, তা হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এই বাইকের ন্যূনতম ভাড়া কুড়ি টাকা করার ভাবনাচিন্তা চলছে পরিবহণ দফতরে।

তবে নতুন এই পরিষেবার ক্ষেত্রে বেশ কিছুটা দ্বিধাও রয়েছে পরিবহণ দফতরের কর্তাদের মনে। একাংশ মনে করছেন, রাজ্য পরিবহণ দফতরের তৈরি ‘যাত্রী সাথী’ অ্যাপের সঙ্গেই নতুন এই বাইক পরিষেবাকে যুক্ত করে দেওয়া হোক। তা হলে ‘এক ঢিলে দুই পাখি মারা’ যাবে। নতুন কোনও অ্যাপের বদলে ‘যাত্রী সাথী’ অ্যাপের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক এই নতুন বাইক পরিষেবা। পরিবহণ দফতর চাইছে নতুন বছরেই এই অ্যাপ বাইক পরিষেবা শুরু করে দিতে।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...