Monday, June 22, 2026

পদ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বি.স্ফোরক অনুপম

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আশীর্বাদে শিক্ষা জগৎ থেকে রাজনীতিতে নাম লিখিয়ে লোকসভা ভোটে (Loksabha Election) দাঁড়িয়েছিলেন অধ্যাপক অনুপম হাজরা (Anupam Hazra)। এবং বোলপুর থেকে তৃণমূল প্রার্থী হয়ে প্রথমবারের জন্য সাংসদ হয়ে লোকসভায় গিয়েছিলেন অনুপম। পরবর্তী সময়ে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগ দেন অনুপম। ২০১৯ লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে বিজেপির প্রার্থীও হন। এবং এই দলবদলু গো-হারা হারেন। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি (BJP)।

তবে এক সময়কার বঙ্গ বিজেপির ‘পোস্টার বয়’ রাহুল সিনহার পদে তাঁকে বসানো হয়। রাহুলকে সরিয়ে বাংলা থেকে বিজেপির জাতীয় সম্পাদক করা হয় অনুপম হাজরাকে। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে তুমুল বিতর্ক তৈরি হয়।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ঘনিষ্ঠ সেই অনুপম সম্প্রতি নানা ভাবে রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন। এমন নালিশ পাওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘দলকে অস্বস্তিতে ফেলা’ অনুপম হাজরার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলেন তাঁরই ঘনিষ্ঠ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। অনুপমকে এবার দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারণ করা হল। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সদর কার্যালয়ের ভারপ্রাপ্ত নেতা অরুণ সিংহ মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তবে চুপ করে থাকার পাত্র নন তিনি। ফের বিস্ফোরক অনুপম। সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন, ‘পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো!!!’ উল্লেখ্য, অনুপম হাজরাকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছে দল। দলের বরিষ্ঠ নেতাদের পদ আঁকড়ে থাকার বিরুদ্ধে সরব হয়েছেন অনুপম। তাদের দুর্নীতি পরায়ণ বলেও কটাক্ষ করেছেন এই বিজেপি নেতা। সম্প্রতি বিশ্বভারতীতে তৃণমূলের ধরনা মঞ্চের সামনেও চলে এসেছিলেন অনুপম।

ওই ঘটনায় যে বিজেপির রাজ্য নেতৃত্ব অসন্তুষ্ট, তার ইঙ্গিত মিলেছিল আগেই। সম্প্রতি সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া নিরাপত্তা তুলে নেয় স্বরাষ্ট্র মন্ত্রক, যা সরাসরি দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। দীর্ঘ দিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’-র নিরাপত্তা পেতেন অনুপম। শেষপর্যন্ত দলের সর্বভারতীয় সম্পাদকের পর থেকেই সারিয়ে দেওয়া হল।

 

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...