Saturday, April 11, 2026

ভারতীয় দলের টেস্ট জার্সিতে বদল, ১৬৬ দিন পর লাল ছেড়ে নীল রঙে রোহিতরা

Date:

Share post:

ভারতীয় দলের টেস্ট জার্সি বদলে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে জার্সি পরে রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলছেন,তাতে বুকের মাঝে স্পন্সরের নাম লেখা নীল রঙে।অথচ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি বছরের জুলাইয়ে ভারতীয় দলের জার্সিতে স্পন্সরের নাম লেখা ছিল টকটকে লাল রঙে। সেই জার্সি নাপসন্দ ছিল অধিকাংশেরই। এমনকী বিতর্ক তৈরি হয়েছিল। ১৬৬ দিন পর ভারতীয় দলকে দেখা যাচ্ছে লাল রং ছেড়ে নীল রঙে ফিরে আসতে।

এর আগে টেস্ট ক্রিকেটের জার্সিতে সাদা ছাড়া অন্য কোনও রঙের প্রবেশ ঘটেনি।২০১৯ সালের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে ধবধবে সাদা জার্সি পরে নামতেন ক্রিকেটাররা। সেই জার্সিতে বুকের বাম দিকে সংশ্লিষ্ট দেশের লোগো থাকত।কিন্তু সময় বদলেছে। দাবি মেনে চার বছর আগে প্রথম সেই প্রথা ভাঙে আইসিসি। সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টের জার্সিতেও সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম এবং নম্বর লেখা চালু হয়।প্রতিটি দেশই সেই থেকে এই নিয়ম অনুসরণ করছে। রঙের ক্ষেত্রে কিছুটা ফারাক থাকলেও, কারও জার্সির পিঠে নাম এবং সংখ্যার রং কালো, কারো ক্ষেত্রে মেরুন, কারো আবার হালকা সবুজ। শুধু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্ষেত্রে বছরে একবার জার্সির রং বদল করা হয়।তার নেপথ্যেও কারণ আছে।অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের ক্যানসার সচেতনার প্রচারের জন্য ওইদিন গোলাপি রঙের ছোঁয়া থাকে জার্সিতে।

ভারত এত দিন গাঢ় নীল রঙের নাম ও নম্বর লেখা জার্সি পরেই নামত।কিন্তু পুরো বিষয়ের বদল ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে। আমেরিকার একটি সংস্থা এখন ভারতীয় দলের কিট স্পন্সর। তারাই জার্সি তৈরির বরাত পেয়েছে। তাদের লোগোর রং অনুযায়ী ভারতের জার্সিতে এখন দেখা যাচ্ছে হালকা নীল রঙের আধিক্য। নাম এবং নম্বর তো বটেই, কাঁধের কাছে তিনটি ‘স্ট্রাইপ’ এবং কলারেও হালকা নীল রং দেখা যাচ্ছে। কিন্তু বিতর্ক তৈরি জার্সির মূল স্পন্সরের লোগো নিয়ে। সেই সংস্থার নাম রোহিত শর্মা, বিরাট কোহলির জার্সির বুকে টকটকে লাল রঙে জ্বলজ্বল করছিল।জার্সির বাকি অংশে যেখানে নীল রঙের আধিক্য, সেখানে বুকের কাছে এই লাল রং নিতান্তই বেমানান বলে মনে হচ্ছে অনেকের। রঙের মধ্যেই বৈপরীত্য রয়েছে। শেষ পর্যন্ত সেই লাল এ বার বদলে গিয়ে নীল হয়ে গিয়েছে। জার্সির বাকি নীল রঙের সঙ্গে মানানসই রাখতে এই সিদ্ধান্ত।

Related articles

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...