Friday, March 20, 2026

গঙ্গাসাগরের পথে ডুবে থাকা জাহাজ ঘিরে চর! দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অত্যন্ত তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)। বুধবার নবান্নে (Nabanna) তিনি তুলে ধরেন একটি ডুবে জাহাজের প্রসঙ্গ। গত একমাস আগে সেই জাহাজ ঘিরে তৈরি হয়েছে চর। সেই চরে ধাক্কা লেগে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এত কম সময়ে এই জাহাজ সরানো সম্ভব নয়। তার জন্য এই জায়গাটি চিহ্নিত করে দিতে বলেছেন মমতা।

গঙ্গাসাগর মেলায় (Gangasaga Mela) প্রতিবারই লাখো মানুষ পুণ্যস্নান করেন। সারা দেশের মানুষের কাছে এই মেলা রাজ্যের তরফে একটি গর্বের বিষয়। সেই কারণে আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে রাজ্য প্রশাসন। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ড্রেজিং নিয়ে নির্দেশ দেন তিনি। বলেন, ”তোমরা একটা বড় কাজ করেছ। তবুও ড্রেজিংয়ের ব্যাপারটা দেখে নিতে হবে। বাংলাদেশের যে জাহাজটা ডুবে আছে, সেটা যদি সেনাবাহিনীর সঙ্গে যদি কথা বলা যায়। ওদের তো অনেক বিশেষজ্ঞ আছে।”

নৌসেনা জানায়, তাদের কাছে এই বিষয়ে বিশেষজ্ঞ নেই। এই ধরনের ঘটনায় তারা আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করে। এরপরেই মুখ্য়মন্ত্রী (Mamata BAnerjee) জানান, এই কাজে সময় লাগবে। সুতরাং এখুনি জায়গাটি চিহ্নিত করে দিতে হবে। যাতে ওখান দিয়ে ভেসেল না চলে। মমতা নির্দেশ দেন, গঙ্গাসাগর মেলা মিটে যাওয়ার পরেই জাহাজটা তোলার বিষয়ে কী করা যায় সেটা দেখতে হবে।

আধিকারিকরা জানান, এই জাহাজ সম্পর্কে আগে জানা ছিল না। ২০১৩ সালে জাহাজটা ডুবে গেছিল। তারপর সেখান থেকে চর সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে মুড়িগঙ্গায় ড্রেজিং শুরু করা হয়েছে। কাজের অগ্রগতি দেখতে সাগরদ্বীপে পরিদর্শনে যান সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তখনই সেচ দফতরের তরফে জানানো হয়েছে, লট-৮-এর অদূরে ২ এবং ৩ নম্বর পোলের মধ্যে নতুন করে একটি চর দেখা দিয়েছে। ড্রেজিংয়ের বাকি কাজ হয়ে গেলেও নতুন তৈরি হওয়া এই চর কাটাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...