Thursday, March 19, 2026

অবৈধ মদের কারবার! গ্রেফতার বিজেপি নেতা, বাজেয়াপ্ত ১৪ হাজার বোতল বিদেশী মদ

Date:

Share post:

অবৈধ মদের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা। গেরুয়া শিবিরের দাপুটে নেতার খামারে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল ১৪ হাজার বেআইনি মদের বোতল। ঘটনাটি ঘটেছে কেরলের কোদাকারা এলাকার কাছে ভেল্লানচিরায়। বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতা ও তাঁর সঙ্গীকে।

কেরলের লালু নামের এক দাপুটে বিজেপি নেতার মুরগির খামারে অবৈধ মদের কারবারের গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে কেরল পুলিশ। ওই অভিযানে ১৪ হাজার বোতল অবৈধ বিদেশী মদ এবং ২,৪০০ লিটারেরও বেশি স্পিরিট বাজেয়াপ্ত হয়েছে। সামনে মুরগির খামার দেখিয়ে তলে তলে চলছিল বেআইনি মদের কারবার। কত দিন ধরে বিষয়টি চলছিল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় ৫০ বছর বয়সী লালু ও তার সঙ্গী লরেন্সকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, মুরগির খামারের ভিতরে ছিল একটি গোপন ঘর। তল্লাশি চালিয়ে সেই ঘর থেকেই ১৪ হাজার বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, মদ এখানে বোতলজাত করা হয়নি। পাচারের আগে মাঝপথে এখানে রাখা হয়েছিল।

Related articles

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...