Monday, April 6, 2026

শুভেচ্ছা জানিয়ে নতুন DG রাজীব কুমারকে মোক্ষম খোঁচা কুণালের!

Date:

Share post:

রাজীব কুমারকে (Rajeev Kumar) নিয়োগ করা হল রাজ্য পুলিশের ডিজি পদে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কী বললেন কুণাল!
”রাজীব কুমার দক্ষ পুলিশকর্তা। মাঝখানে কিছু ঝড়ঝঞ্ঝা এসেছিল। আমার সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে আমার সঙ্গে দেখা হয়েছিল। আমিও সৌজন্য বিনিময় করি, উনিও সৌজন্য বিনিময় করেন। উনি ডিজির পদে এসেছেন।”

মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ”খুব ভালো খবর। ভালো করে কাজ করুন। শুধু দেখবেন আমার মতো কোনও নির্দোষকে যেন কার না কার নির্দেশে বলি দিতে যাবেন না। তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না।”

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...