Saturday, April 11, 2026

পুলওয়ামার মতো হামলা হবে: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হাজতে পড়ুয়া

Date:

Share post:

ফের পুলওয়ামার মতো হামলা হবে। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে চাঞ্চল্য ছড়ালো এক পড়ুয়া। বিষয়টি নজরে পড়ার পর নড়েচড়ে বসল ঝাড়খণ্ড প্রশাসন। ওই পড়ুয়াকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ। ওই পোস্টের জেরে পড়ুয়ার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

গত কয়েক সপ্তাহ ধরে ব্যপক হিংসার জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছে জম্মু কাশ্মীর। একের পর এক জঙ্গি হামলা ও সেনা অভিযানের পাশাপাশি মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। উপত্যকার এহেন পরিস্থিতির মাঝে ঝাড়খণ্ডের পড়ুয়ার ওই পোস্ট স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে। কেন ওই পড়ুয়া এমন পোস্ট করল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ৪০ জন জওয়ানের। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশের হামলার দায় স্বীকার করে। পালটা পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। এদিকে জঙ্গিদের অতর্কিত হামলায় গত সপ্তাহে চার সেনা জওয়ানের মৃত্যু ঘিরে থমথমে উপত্যকা। তবে উত্তেজনা আরও বেড়েছে ঘটনার ঠিক পরদিন, তিন স্থানীয় বাসিন্দার মৃতদেহ উদ্ধার ঘিরে। পরিবারের সদস‌্যদের অভিযোগ, সেনা-পুলিশ হেফাজতে অত‌্যাচারের কারণেই ওই তিন জন মারা গিয়েছেন। এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে।

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...