Friday, April 3, 2026

রাজ্য প্রশাসনের ২ শীর্ষ পদে রদবদল: মুখ্যসচিব গোপালিকা, ডিজি রাজীব কুমার

Date:

Share post:

রাজ্য প্রশাসনের ২ শীর্ষ পদে রদবদল হল। রাজ্যের মুখ্যসচিব পদে এলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে থাকা ভগবতী প্রসাদ গোপালিকা (BP Gopalika)। মুখ্যসচিবের পদে ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। অবসরের পরে ছমাসের জন্য অতিরিক্ত দায়িত্বে ছিলেন তিনি। এদিকে বুধবারই অবসর নিচ্ছেন রাজ্যের বর্তমান ডিজি-আইজি মনোজ মালব্য (Manaj Malavya)। সেই জায়গায় দায়িত্বে আসছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। বুধবার, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

১৯৮৯ ব্যাচের আইপিএস কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদে রয়েছে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে রাজীবে নিয়োগের কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই মনোজ মালব্যের বদলে রাজীব কুমারের নাম ডিজি হিসেবে ঘোষণা করেছে নবান্ন৷ রাজীবের নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

বুধবার, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ৩১ তারিখ হরিকৃষ্ণের মেয়াদ শেষ হচ্ছে। এর পরেই আপনাকেই দেখতে হবে। ইতিমধ্যেই হরিকৃষ্ণ দ্বিবেদী অবসরের সময় হয়ে গিয়েছে। তিনি এক্সটেশনে রয়েছেন। এই জায়গাতেই দায়িত্ব নেবেন বিপি গোপালিকা।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...