Tuesday, June 23, 2026

এমফিল ডিগ্রি বন্ধ করল ইউজিসি, পড়ুয়াদের ভর্তি না করার নির্দেশ

Date:

Share post:

শিক্ষার্থীদের জন্য এমফিল ডিগ্রি বন্ধ করলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। বিশ্ববিদ্যালয় গুলিতে স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এটি কোনও স্বীকৃত ডিগ্রি না, ফলে এই কোর্সে ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তরফে নতুন করে এম.ফিল (মাস্টার অফ ফিলোসফি) কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছিল। এই পরিস্থিতিতে গত ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউজিসি। সেখানে কমিশনের তরফে জানানো হয়, “এটি ইউজিসি-এর নজরে এসেছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন আবেদন গ্ৰহণ করছে৷ এটা মনে রাখতে হবে যে এমফিল ডিগ্রি একটি স্বীকৃত ডিগ্রি নয়। ইউজিসি (পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) প্রবিধান ২০২২-এর রেগুলেশন নং ১৪ স্পষ্টভাবে বলে যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এমফিল প্রোগ্রাম অফার করবে না।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “এই বিষয়ে, জানানো হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) প্রবিধান, ২০২২ তৈরি করেছে যা ৭ নভেম্বর ২০২২ তারিখে ভারতের গেজেটে প্রকাশিত হয়েছে।” কমিশন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এমফিল প্রোগ্রামে ভর্তি বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...