Saturday, June 20, 2026

দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস এবং ৩২ রানে হারলো ভারতীয় দল

Date:

Share post:

মাত্র তিন দিনেই শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩২ রান এবং ইনিংসে হারল ভারতীয় দল। এই হারের ফলে সিরিজ জেতা হচ্ছে না রোহিত শর্মাদের। ব‍্যর্থ গেল কে এল রাহুল এবং  বিরাট কোহলির ইনিংস।

ম‍্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৪০৮ রান করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত ইনিংস খেলন ১৮৫ এলগার। ৫৬ রান করেন বেডিংহাম। ৮৪ রানে অপরাজিত মাক্রো জনসেন। ভারতের হয়ে চার উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুই উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবীন্দ্র অশ্বিন। প্রথম ইনিংসে ১৬৩ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত তুলেছিল ২৪৫ রান। সেই ইনিংসে ১০১ রান করেন কে এল রাহুল।

জবাবে ব‍্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৩১ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে লড়াই করেন বিরাট কোহলি। ৭৬ রান করেন বিরাট। তবে ব‍্যর্থ ভারতের টপ অর্ডার। ৫ রান করেন যশস্বী জসওয়াল। শূন‍্যরান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৬ রান করেন শুভমন গিল। ৪ রান করেন কে এল রাহুল। ৬ রান করেন শ্রেয়স অশ্বিন। প্রোটিয়াদের হয়ে চার উইকেট নেন বারগার। তিন উইকেট নেন রাবাডা। তিন উইকেট জনসেন।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী গম্ভীরের, কী বললেন কলকাতার মেন্টর?

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...