Monday, April 6, 2026

ভারতে অস্ত্র বানাবে রাশিয়া, জয়শংকর সাক্ষাতে ঘোষণা রুশ বিদেশমন্ত্রীর

Date:

Share post:

এবার ভারতের মাটিতে অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। মেক ইন ইন্ডিয়ার অংভারতেভারতেভারতেশ হিসাবে ভারতের সামরিক পণ্য উৎপাদন করবে রাশিয়া।

গত সোমবার ৫ দিনের সফরে রাশিয়া গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে বুধবার রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে অস্ত্র উৎপাদন, প্রযুক্তির উন্নয়নের মতো একাধিক বিষয় আলোচনা হয় দুই মন্ত্রীর। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে লাভরভ ঘোষণা করেন, এবার ভারতে অস্ত্র তৈরি করবে রাশিয়া। এই পদক্ষেপের দ্রুত অগ্রগতি হচ্ছে। এদিন রুশ বিদেশমন্ত্রী বলেন, “রাশিয়া দিল্লির এই উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। আমরা বুঝি এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসাবে আমরা বিভিন্ন সামরিক পণ্য উৎপাদন করব। আমরা সবরকম সহযোগিতার জন্য তৈরি।” তিনি আরও বলেন, খুব শীঘ্রই নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর প্রকল্প বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-রাশিয়ার বন্ধুত্বকে অন্য মাত্রা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের বেশিরভাগ দেশ যখন রাশিয়ার থেকে বাণিজ্যিক ভাবে মুখ ফিরিয়েছিল সেই সময় ইউরোপের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়ার তেল কেনে ভারত। এরপর গত জুন মাসে মস্কোর একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ে পুতিনকে বলতে শোনা যায়, “ভারত আমাদের বন্ধু। প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও রাশিয়ার ভালো বন্ধুত্ব রয়েছে। কয়েকবছর আগে তিনি ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প চালু করেছিলেন। দেশের অর্থনীতিতে তার প্রভাব খুব ভালো ভাবেই দেখা গিয়েছে। ভারতের দেখানো উপায়ে দেশে তৈরি পণ্য জনপ্রিয় করে তুলতে পারে রাশিয়াও।”

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...