Monday, April 6, 2026

বিমানে উঠে বিপাকে! দিল্লির পরিবর্তে ৩০০ কিলোমিটার দূরে কেন নামলেন রাহুল?

Date:

Share post:

একেই মাত্রাতিরিক্ত দূষণের (Pollution) জের! আর তারওপর ঘন কুয়াশার (Fog) চাদরে ঢেকেছে রাজধানী শহর (Delhi)। ধীরে ধীরে দেশে শীতের (Winter) প্রকোপ কমতে থাকায় ঘন কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে আকাশ। আর সেকারণেই চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশবাসীকে। এবার ঘন কুয়াশার জেরে বেজায় ফ্যাসাদে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লিতে নামতে পারেনি রাহুল গান্ধীর বিমান। পরিবর্তে ৩০০ কিলোমিটার দূরের এক শহরে পৌঁছে গিয়েছিলেন তিনি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

উল্লেখ্য, ঘন কুয়াশার চাদরে মুড়েছে দিল্লির আকাশ। আর সেকারণেই দিল্লিগামী একাধিক বিমান গত কয়েক দিনে ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নাগপুর থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন রাহুল। কিন্তু দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কম ছিল। সেখানে তাই বিমান নামানো সম্ভব হয়নি। রাহুল যে বিমানে ছিলেন, সেটি ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরের দিকে। যা রাজধানী থেকে প্রায় ৩০৬ কিলোমিটার দূরে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নাগপুরে কংগ্রেসের মেগা র‌্যালিতে অংশ নিয়েছিলেন রাহুল। নাগপুরের কর্মসূচি সেরে দিল্লিতে ফেরার পথে এমন ঘটনার সাক্ষী হন সোনিয়া তনয়। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে দিল্লি। আর সেকারণে বিমানের পাশাপাশি ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দিল্লিগামী ৫৮টি বিমান ঘুরিয়ে দিতে হয়েছে কম দৃশ্যমানতার কারণে।

 

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...