Saturday, April 4, 2026

ছাত্রকে রোম্যান্টিক চুম্বন, তারপর কী হল প্রধানশিক্ষিকার?

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল এক ছাত্র ও তাঁর স্কুলের প্রধানশিক্ষিকার ছবি। ভাইরাল (viral) সেই ছবি ছাত্রের বাবা-মায়ের কাছে পৌঁছাতেই বিপাকে প্রধানশিক্ষিকা (headmistress)। কর্ণাটকে চিক্কাবল্লাপুরা জেলার ওই অভিভাবকদের দাবি প্রধানশিক্ষিকা তাঁদের ছেলেকে খারাপ অভিসন্ধিতে চুমু খেয়েছেন। আর সেই ছবি ভাইরাল হয়ে পড়ায় পড়ুয়া ও তাঁর পরিবারের যে সম্মানহানি হয়েছে তা নিয়েই শিক্ষা দফতরের দ্বারস্থ হন তাঁরা। শিক্ষা দফতরের পক্ষ থেকে ও যথাযথ তদন্তের আশ্বাস দিয়ে সাসপেন্ড করা হয় প্রধানশিক্ষিকাকে।

কিন্তু কী ছিল সেই ছবিতে? রঙিন বাহারি শাড়িতে ৪২ বছরের প্রধান শিক্ষিকা। হলুদ পাঞ্জাবি ও জিন্সে স্কুল পড়ুয়া। বাগানের মধ্যে কখনও ছাত্র প্রধানশিক্ষিকার শাড়ির আঁচল তুলে ধরছে। কখনও সে শিক্ষিকার গালে, আবার কখনও শিক্ষিকা তাঁর গালে চুম্বন (kiss) করছে। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে ছাত্রের কোলে চড়েছেন খোদ প্রধানশিক্ষিকা। প্রতিটি ভঙ্গিতেই দুজনের রোম্যান্টিক মুড ধরা পড়েছে, প্রধান শিক্ষিকার হাতের ফুল যা আরও স্পষ্ট করছে।

অভিভাবকদের অভিযোগ পেয়েই শিক্ষা দফতরের আধিকারিকরা স্কুলে পৌঁছান তদন্ত করতে। ঘেঁটে দেখা হয় প্রধানশিক্ষিকার মোবাইল ফোনও। গত ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত স্কুলের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে (educational tour) যান প্রধানশিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা। এই ছবি সেই সময়ই তোলা হয়। তবে ছবি তোলার সময় ওই দুজন ছাড়া একটি মাত্র ছাত্র সেখানে ছিল। আধিকারিকরা সেই পড়ুয়াকেও জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য প্রকাশ করার চেষ্টা চালাচ্ছেন। তবে সমস্যা হয়েছে ওই সময়ের মধ্যে বেশ কিছু ছবি যা প্রধানশিক্ষিকার ফোনে তোলা হয়েছিল, তা ডিলিট করা হয়েছে। সেই সব ছবিও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে শিক্ষা দফতর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...