Tuesday, June 23, 2026

দেশের ৯৭ কোটি মানুষ ভালো করে খেতে পান না! মোদিকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী মঞ্চ থেকে দেশের সব মানুষের জন্য রোটি-কাপড়া-মোকানের ঘোষণা করুন। দেশের মানুষের আর্থিক অবস্থার করুণ পরিস্থিতির একগুচ্ছ তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে মোদি বলেন, দেশের ৯৭ কোটি মানুষ ভালোভাবে দু’বেলা-দুমুঠো খেতে পান না। ভর্তুকি কমিয়ে দিয়েছে কেন্দ্র। শহরের ২ লক্ষ মানুষ গৃহহীন, ৬ কোটি মানুষ ঝুপড়িতে থাকেন। দেশে ২৫ বছরের কম বয়সী ৪২ শতাংশ শিক্ষিত বেকার। যা ভুটান, বাংলাদেশ, পাকিস্তানকেও ছাপিয়ে গিয়েছে। অথচ প্রধানমন্ত্রী কাটআউটের সঙ্গে আচ্ছা দিনের প্রতিশ্রুতি দিচ্ছেন।

তৃণমূল মুখপাত্রের সংযোজন, “আমরা চাই ২২ জানুয়ারি মোদি একই সঙ্গে ঘোষণা করুন দেশে ৪০০ টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে। ওইদিন তাঁর অনুষ্ঠান মঞ্চ থেকে ৫০ টাকা লিটারে পেট্রোল এবং ৩০ টাকা লিটারের ডিজেল ও কেরোসিন তেল পাওয়া যাবে এগুলি একইসঙ্গে ঘোষণা করা হোক।”

সবশেষে কুণাল বলেন, রাম মন্দিরের উদ্বোধন হোক, সব ধর্মকে সম্মান দেওয়া হোক, তবে অগ্রাধিকার দেওয়া হোক সাধারণ গরিব মানুষের রোটি-কাপড়া-মোকানোর উপর। রামমন্দির উদ্বোধনের দিন মোদি জনমুখী নীতি নিয়ে মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিন, এমনটাই বললেন কুণাল।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...