Tuesday, June 23, 2026

অল্পের জন্য রক্ষা, বরফে ঢাকা নদীতেই প্লেন ল্যান্ড পাইলটের!

Date:

Share post:

ডিসেম্বরের শেষ, রবফের চাদরে ঢাকা সাইবেরিয়া (Syberia)। দৃশ্যমানতাও ক্রমশ কমতে থাকে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে। এই পরিস্থিতিতে হঠাৎই এয়ারপোর্ট ছেড়ে ধূ ধূ বরফের মধ্যে নামল একটা প্লেন। প্রাথমিকভাবে দেখলে মনে হবে সফলভাবে নামতে পারলে তো আর বিপদের কোনও আশঙ্কা নেই। কিন্তু যখন জানতে পারবেন যেখানে প্লেন দাঁড়িয়ে রয়েছে সেটি একটি নদী – যে কোনও সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে নদীর ওপরে জমে থাকা বরফের আস্তরণ! তখন আর নিশ্চিন্ত থাকা যায় না, থাকতে পারেওনি রাশিয়ার প্রশাসন।

বাইরে থেকে দেখলে শক্ত পুরু বরফের আস্তরণে ঢাকা কোলিমা নদী (Kolyma river)। বছরের এই সময়টা এরকমই থাকে কোলিমার চেহারা। কিন্তু সাইবেরিয়ার একটি গুরুত্বপূর্ণ ও বড় নদী এটি। এর ওপর রয়েছে দু দুটি ড্যাম ও হাইড্রোইলেক্ট্রক প্রজেক্ট। এর একটি ড্যাম পৃথিবীর শীতলতম এলাকার (permafrost region) মধ্যে সবথেকে বড় জলাধার। অর্থাৎ গরমের সময় ততটাই বেশি পরিমাণ জল থাকে এই নদীতে। এমনকি শীতকালেও জলের সঙ্গে বরফের চাঁই নিয়ে ড্যামে জমা করা কোলিমা।

বৃহস্পতিবার রাশিয়ার উত্তর-পূর্ব প্রান্তে সাইবেরিয়া প্রদেশের ওপর দিয়ে উড়ছিল পোলার এয়ারলাইন্স এএন-২৪। যাত্রী ছিল ৩০ জন। ইয়াকুশিয়া এলাকায় জাইরাঙ্কা বিমানবন্দরে (Zyryanka airport) তার নামার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে সরে গিয়ে প্লেন গিয়ে নামল সোজা কোলিমা নদীর ওপর। সাবধানে এয়ারক্রাফট থেকে নেমে আসেন যাত্রীরা। এই ঘটনার পরই তদন্ত শুরু করে রাশিয়ান তদন্তকারীরা। তাঁদের দাবি পাইলটের ভুলেই এভাবে নদীর ওপর নামে বিমানটি। তবে কীভাবে এত বড় ভুল হল, বা এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না গভীরভাবে তদন্তে রাশিয়া প্রশাসন।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...