Wednesday, June 24, 2026

বর্ষশেষে উধাও শীত! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে আরও বাড়তে পারে তাপমাত্রা (Temperature)। শনিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। শুধু বছর শেষের দিনগুলিতেই নয়, নতুন বছরের শুরুতেও এই একই অবস্থা বজায় থাকবে বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত না সরে যাওয়া পর্যন্ত ঠান্ডা পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে বাড়বে গরম। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘেরাফেরা করবে।

এদিকে শনিবারই কালিম্পং, দার্জিলিংয়ে বৃষ্টির পাশাপাশি উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আলিপুর সূত্রে খবর, ৪ জানুয়ারি থেকে তাপমাত্রার সামান্য পারদ পতন লক্ষ্য করা যেতে পারে। সেসময় একলাফে ২ ডিগ্রি অবধি তাপমাত্রা কমতে পারে। তবে তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনওরকম পরিবর্তন হবে না। উল্লেখ্য, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর তার দাপটেই উধাও শীত।

পাশাপাশি উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার  পরিবর্তে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই কারণে ডিসেম্বরের শেষেও দিনের বেলা গরম অনুভুত হচ্ছে। আগামী অন্তত আরো ৪ দিন এইরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে খবর।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...