Saturday, April 4, 2026

নতুন বছরের শুরুতেই কলকাতা পুলিশের আওতায় ভাঙড়ের ৪ থানা, শুরু তোড়জোড়

Date:

Share post:

আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে (Bhangar) কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। আর সেই নির্দেশ মেনেই এবার ভাঙড়ের চারটি থানা (Police Station) আসতে চলেছে কলকাতা পুলিশের আওতায়। নতুন বছরের ২ জানুয়ারি ভাঙড়ের চারটি থানা কলকাতা পুলিশের (Kolkata Police) অন্তর্ভুক্ত হতে চলেছে বলে খবর। ভাঙড় ও উত্তর কাশীপুর থানা ছাড়াও নতুন ২ থানা পোলেরহাট, চন্দনেশ্বর থানা এবার থেকে কলকাতা পুলিশের আওতায় আসবে। সূত্রের খবর, শনিবার রাতেই ভাঙড়ের চারটি থানায় পুলিশের লাঠি, হেলমেট, ওয়াকিটকি-সহ যাবতীয় সরঞ্জাম চলে এসেছে।

সূত্রের খবর, রবিবার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল চারটি থানা পরিদর্শনে আসবেন। ১ জানুয়ারি থেকে ফোর্সও ঢুকবে থানাগুলিতে। উল্লেখ্য, গত জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হবে। তারপরই শুরু হয়ে যায় তোড়জোড়।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...