Saturday, April 4, 2026

রাজ্যের সেরা থানার শিরোপা বীজপুর থানার

Date:

Share post:

রাজ্য়ের ৬৯৬টি থানার মধ্যে সেরার শিরোপা জিতে নিল উত্তর চব্বিশ পরগণার বীজপুর থানা (Bijpur Police Station)। ২০২২ সালের রাজ্যের সব থানার নিরিখে এই স্বীকৃতি পেল শিল্পাঞ্চলের এই থানা। স্বভাবতই খুশির হাওয়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Barrackpur Police Commissionerate) সহ বীজপুর থানার কর্মীদের মধ্যে।

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বহু জেলাকে ভেঙে আলাদা পুলিশ জেলা করে দেন। এক্ষেত্রে রাজ্যে অপরাধে লাগাম টানতে এবং পুলিশি নজরদারিতে অনেকখানি সুবিধে হয়। তেমনভাবেই উত্তর ২৪ পরগনা জেলার মতো বড় জেলাকে ভেঙে বারাসত, বনগাঁ ও বসিরহাট পুলিশ জেলা এবং বারাকপুরকে পুলিশ কমিশনারেট করে দেন তিনি। তখন থেকেই এই কমিশনারেটের অধীনে আসে বীজপুর থানা।

বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটলেও বীজপুর থানার পুলিশ তা সব সময়ই কড়া হাতে দমন করেছে। বাম আমলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই এলাকা দুষ্কৃতিরাজের আঁতুড়ঘর ছিল। সেই পরিস্থিতি থেকে একেবারে রাজ্যের সেরা থানার শিরোপা জিতে নেওয়া অনেকটাই স্বপ্নের মতো ছিল।

রাজ্যের থানাগুলির শ্রেষ্ঠত্ব বিচারে এক বা দুই নয়, ৫০টি বিষয়ের ওপর চুলচেরা বিশ্লেষণ চালানো হয়। সেই অনুযায়ী প্রতিটি পুলিশ জেলা (police district) ও প্রতিটি কমিশনারেট (police commissionerate) থেকে একটি করে থানার নাম প্রস্তাব করা হয়। অর্থাৎ পুলিশ জেলার থানা ও কমিশনারেটের ভিতরে থাকা থানার একই সঙ্গে বিচার হয়। সেই প্রতিযোগিতায় সব থানাকে পিছনে ফেলে সেরা ব্যারাকপুর কমিশনারেটের বীজপুর থানা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...