Friday, April 3, 2026

লোকসভা ভোটের আগে বিপাকে বিজেপি! গ্রে.ফতার সংসদে হা.নাদারদের ‘পাশ’ দেওয়া সাংসদের ভাই

Date:

Share post:

কর্নাটকের (Karnataka) বিজেপি সাংসদ (BJP MP) প্রতাপ সিংয়ের(Pratap Singh) ভাই বিক্রম সিংকে (Vikram Singh) এবার গ্রেফতার করল পুলিশ (Police)। বিনা অনুমতিতে গাছ কাটা (Tree Cutting) এবং কাঠ পাচারের অভিযোগ রয়েছে বিজেপি সাংসদের ভাইয়ের বিরুদ্ধে। সূত্রের খবর, অন্তত ১২৬ গাছ কাটার অভিযোগ রয়েছে বিক্রমের বিরুদ্ধে। আর সেকারণেই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

অভিযোগ, কর্নাটকের হাসান জেলায় কমপক্ষে ১২৬টি বড় বড় গাছ কেটেছেন বিক্রম। ওই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র তাঁর কাছে ছিল না। শুধু তাই নয়, গ্রামে বেআইনি কাঠ পাচারের অভিযোগও উঠেছে সাংসদের ভাইয়ের বিরুদ্ধে। শনিবার বিক্রমকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশের অপরাধ বিভাগের সংগঠিত ক্রাইম স্কোয়াড। পরে তাঁকে রাজ্যের বন দফতরের হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি বন দফতরের তরফেই বিক্রমের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। তাদের দাবি, বন দফতরের অনুমতি ছাড়াই যথেচ্ছ ভাবে গাছ কেটেছেন বিক্রম। নিকটবর্তী নন্দগোন্ডানহল্লি গ্রামে সেই সব গাছের কাঠ পাচার করেছেন।

উল্লেখ্য, ওই গ্রামে সম্প্রতি পরিদর্শনে গিয়েছিলেন বন বিভাগের এক আধিকারিক। তাঁর নজরে আসে গোটা বিষয়টি। তিনিই এফআইআর দায়েরের জন্য উদ্যোগী হন। তবে বিক্রমের দাদা প্রতাপ মাইসুরুরু সাংসদ। গত ১৩ ডিসেম্বর লোকসভায় যে দুই বহিরাগত যুবক ঢুকে পড়েছিলেন এবং রং বোমা দিয়ে হলুদ ধোঁয়া ছড়িয়েছিলেন, তাঁদের অনুমতিপত্র দিয়েছিলেন এই প্রতাপই। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এমনকি, লোকসভা থেকে প্রতাপের বহিষ্কার এবং সাংসদ পদ খারিজের দাবিও তোলেন বিরোধীরা।

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...