Saturday, April 4, 2026

সৌজন্য-সম্মান: নোবেলজয়ী অমর্ত্য সেনকে নতুন বছরের শুভেচ্ছা-বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সব সময়ই গুণীজনের প্রতি সম্মান ও সৌজন্য প্রদর্শন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩১ ডিসেম্বর আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) কার্ড পাঠালেন মুখ্যমন্ত্রী। নোবেলজয়ী অর্থনীতিবিদের শান্তিনিকেতন প্রতীচির ঠিকানায় নিজের হাতে আঁকা কার্ডে শুভেচ্ছা বার্তা পাঠান মমতা।

শত ব্যহস্ততার মধ্যে।ও গুণীজনদের সমাদর করতে ভোলেন না মুখ্যামন্ত্রী। তাঁর আমলে বাংলায় সব ক্ষেত্রের বিশিষ্টরা যোগ্য সম্মান পান। অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব নিজের জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত হয়ে তা জানিয়েছেন স্যোশাল মিডিয়ায়। এবার অমর্ত্য সেনকে (Amartya Sen) শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী। তাঁর হয়ে প্রতীচিতে নোবেলজয়ীর সুহৃদ গীতিকণ্ঠ মজুমদার এই প্রাপ্তি সংবাদ জানান। তিনি এই শুভেচ্ছাবার্তা হোয়াটসঅ্যাপে অমর্ত্যক সেনকে পাঠান। গীতিকণ্ঠ জানান, নোবেলজোয়ী বিদেশে আছেন। এখন সেখানে রাত। মুখ্যপমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় তিনি খুব খুশি হবেন। কারণ তিনি মুখ্যোমন্ত্রীকে খুবই স্নেহ করেন।

জমি নিয়ে বিশ্বভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে গোলমালের সময় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে ছিলেন মমতা। শান্তিনিকেতনে তাঁর বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি পৌঁছে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এবার শুভেচ্ছা জানিয়ে কার্ড গেল তাঁর তরফে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...