Thursday, June 25, 2026

বাণিজ্যিক জাহাজে লাগাতর ড্রোন হামলা, আরবসাগরে বাড়তি নজরদারি নৌসেনার

Date:

Share post:

দিন কয়েক আগেই গুজরাট থেকে প্রায় ৪০০ কিলোমিটায় দূরে ড্রোন হামলার শিকার হয়েছিল একটি জাহাজ। সেই জাহাজটির নাম ছিল ‘এমভি কেম প্লুটো’। সেই জাহাজ যখন ভারতীয় বন্দরে এসে পৌঁছায়, তাতে ড্রোন হামলার চিহ্ন স্পষ্ট। জাহাজের বিভিন্ন স্থানে রয়েছে ড্রোন হামলার ক্ষত। এর কিছুদিন আগেই ভারতগামী এক জাহাজ অপহরণ করেছিল ইয়েমেমের হুথি জঙ্গি গোষ্ঠী। এরপর সম্প্রতি আবার আরব সাগরে সোমালি জলদস্যুদের পাল্লায় পড়েছিল একটি পণ্যবাহী জাহাজ। আর ২৩ ডিসেম্বর ভারতগামী একটি ট্যাঙ্কার জাহাজ ড্রোন হামলার শিকার হয়।

লোহিত সাগর, এডেন উপসাগর এবং উত্তর-মধ্য বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর ড্রোন হামলার ঘটনার পর উত্তর ও মধ্য আরব সাগরে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত।রবিবার নৌসেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজগুলিকে নিরাপত্তা জোগানোর জন্য বেশ কিছু রণতরী পাঠানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগর, এডেন উপসাগর এবং উত্তর-মধ্য আরব সাগরের আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বেড়েছে।

ভারতের বিশেষ অর্থনৈতিক এলাকার কাছে এই ড্রোন হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারতও। এ ক্ষেত্রে আরব সাগর তো বটেই, নজরদারি বাড়িয়ে ভারত মহাসাগরকেও সুরক্ষিত রাখতে চাইছে নৌসেনা। রণতরীর পাশাপাশি আকাশপথেও নজরদারি চালানোর পরিকল্পনা করা হচ্ছে।ইজরায়েল-হামাস যুদ্ধের পর থেকে লোহিত সাগরে ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে। নেপথ্যে রয়েছে ইরান সমর্থিত হুথি-গোষ্ঠী।তারা জানিয়েছে, ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। সে কারণে ইজরায়েলর সঙ্গে যোগ রয়েছে এমন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চলবে।এই হুমকির পর কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় নৌসেনা।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...