Saturday, March 14, 2026

নববর্ষ উদযাপনের আবহে কন্ট্রোলরুমে হু.মকি ফোন! উদ্বেগ বাড়ছে মুম্বাই পুলিশের

Date:

Share post:

বর্ষশেষের দিন হুমকি ফোন ঘিরে আতঙ্ক বাণিজ্যনগরীতে। রবিবার নববর্ষের (New Year) উদযাপনের আবহে মুম্বাইতে (Mumbai) ফের হামলার জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এদিন পুলিশকে (Police) ফোন করে মাত্র ৬ শব্দ বলেই ফোন রেখে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তি। আর তাতেই তোলপাড় পড়ে গিয়েছে।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ মুম্বই পুলিশের কন্ট্রোলরুমে একটি উড়ো ফোন আসে। ফোন ধরলে ও পার থেকে ভেসে আসে ছ’টি শব্দ— ‘‘মুম্বইয়ে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হতে চলেছে।’’ এই ক’টি কথা বলেই ফোন কেটে দেওয়া হয়। উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তের মতো বর্ষশেষের আনন্দে মেতে উঠেছেন মুম্বইবাসী। শহরের নানা প্রান্তে নানা অনুষ্ঠান, উদ্‌যাপন লেগেই আছে। রাস্তাঘাটে ভিড়ও চোখে পড়ার মতো। এই সময়ে বিস্ফোরণ হলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন উপেক্ষা করেনি পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। বোমার খোঁজে নিকটবর্তী এলাকায় চিরুনিতল্লাশি চালান আধিকারিকেরা। তবে এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি।

তবে নববর্ষের আগে একেবারেই একেবারেই ঝুঁকি নিতে চাইছে না মুম্বাই পুলিশ। তাই শহর জুড়ে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে বাণিজ্যনগরীর একাধিক প্রান্তে অলিগলিতে।

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...