Friday, April 3, 2026

ক্রিকেট বা ওড়িশি নৃত্য় না, AI নিয়ে কর্মজীবনে সানা গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

অভিনেতার ছেলে বা মেয়ে হলেই অভিনেতা হতে হবে। অথবা খেলোয়াড়ের সন্তানকে খেলোয়াড়ই হতে হবে – এই মিথ (myth) বারবার ভেঙে এসেছে বাঙালি। ব্যবসায়ী পরিবার থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর কন্যা সানা পা রাখতে চলেছেন একেবারে অন্য জগতে। ক্রিকেটার বাবা আর নৃত্যশিল্পী মায়ের কন্যা পা রাখতে চলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায়। মেয়ের চাকরির খবর একরাশ আবেগের সঙ্গে জানাচ্ছেন খোদ সৌরভ।

সম্প্রতি লন্ডনের তৃতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) থেকে স্নাতক হয়েছেন সানা। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপস্থিত ছিলেন সৌরভ ও ডোনা। স্নাতকের পড়া চলাকালীনই ইংল্যান্ডের দুটি সংস্থায় ইন্টার্নশিপ করেন সানা। সর্বশেষ ডেলয়েটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (artificial intelligence) নিয়ে কাজ করছিলেন তিনি। ইন্টার্নশিপ শেষে এই ফিল্ডেরই ইনোভার্ভ-এ চাকরির পাকা হয় তাঁর।

বরাবরই মেয়েকে নিয়ে আবেগপ্রবণ সৌরভ। কীভাবে সে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল তা নিয়ে বিভিন্ন মঞ্চে বিস্ময় প্রকাশ করতেও শোনা গিয়েছে। স্বভাবতই মেয়ের চাকরি পাওয়ার খবরে একদিকে খুশি আর অন্য দিকে একরাশ বিস্ময় প্রাক্তন ভারত অধিনায়কের গলায়। চাকরির পাওয়ার পর সানার প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তাঁর সংস্থা ইনোভার্ভ সানার মতো প্রতিভাকে পেয়ে যথেষ্ট আপ্লুত, একথা জানিয়েছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...