Saturday, April 4, 2026

চিন, হংকং, তাইওয়ান, সিডনিতে ঝলমলে বর্ষবরণ! ২৩-এর স্মৃতি রোমন্থন নরেন্দ্র মোদির

Date:

Share post:

আর মাত্র আধ ঘণ্টার অপেক্ষা। ২০২৩-কে পিছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাবে ভারত(India is ready to welcome new year 2024)। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ষবরণ উৎসবে মেতেছেন আমজনতা থেকে সেলিব্রেটি প্রত্যেকেই। নিউজিল্যান্ডের পর একে একে চিন, হংকং, তাইওয়ান, সিডনিতে ঝলমলে বর্ষবরণের সাক্ষী রেখেছে বিশ্ব। আলোর রোশনাই রাতের আকাশকে দিনে রূপান্তরিত করেছে। ঝাঁ চকচকে বর্ষবরণে সকলকে চমকে দিয়েছে চিন। সিডনির আতশবাজির বৈচিত্র ছিল নজরকাড়া। ভারতেও শুরু হয়েছে কাউন্টডাউন। দিল্লি, মুম্বই, পুনে, কলকাতা, বেঙ্গালুরু সর্বত্রই একই ছবি।

পুরনো সব মলিনতাকে পিছনে ফেলে নতুন করে এবার এগিয়ে চলার শপথ নেওয়ার পালা। একদিকে যেমন নিউ ইয়ারের সন্ধ্যায় উৎসবের আমেজ তার পাশাপাশি আবার সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাশব্যাকের নস্টালজিয়া। তালিকার বাদ পড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

২০২৩-এর শেষে বছরের সেরা ২৩ টি মুহূর্তের ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে চন্দ্রযানের সাফল্যের মুহূর্ত থেকে নতুন সংসদ ভবনে প্রবেশের মুহূর্ত সবটাই ঠাঁই পেয়েছে। এমনকি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে টিম ইন্ডিয়া হেরে যাওয়ার পর ড্রেসিংরুমে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দেখা করার মুহূর্তকেও মোদি বিশেষ ছবি বলে উল্লেখ করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...