Saturday, April 4, 2026

২৬ পেরিয়ে ২৭-এ পা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সোমবার ঠাসা কর্মসূচি

Date:

Share post:

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিষ্ঠা দিবস। ২৬ বছর পেরিয়ে ২৭-এ পা দিচ্ছে তৃণমূল। বাংলার শাসকদলের তরফে দিনভর রয়েছে নানা কর্মসূচি। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সংগঠন আরও মজবুত করার উপর জোর দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব।

 

দলের প্রতিষ্ঠা দিবসে বাংলাজুড়ে জেলায়-ব্লকে পালিত হবে দিনটি। সোমবার সকাল ১০টায় কলকাতায় তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন করবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেই সঙ্গে আরও একবার মনে করিয়ে দেবেন তৃণমূলের ইতিহাস। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata BAnerjee) কঠিন লড়াই-সংগ্রামের কাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা বাংলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হবে। দলের সাংসদ-বিধায়ক-মন্ত্রী-সাংগঠনিক স্তরের সকলেই শামিল হবেন এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে।

১৯৯৮-এ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে-দলটির পথচলা শুরু হয়েছিল সেই তৃণমূল কংগ্রেস আজ মহীরুহে পরিণত হয়েছে। বাংলার মানুষের বিপুল সমর্থন নিয়ে পরপর তিনবার ক্ষমতায় এসেছে তৃণমূল। টানা তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নিবীড় জনসংযোগ ও সংগঠন আরও মজবুত করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...