Thursday, June 18, 2026

কলকাতায় বর্ষবরণের রাতে গ্রেফতার ৫৪৭ জন

Date:

Share post:

কলকাতায় বর্ষবরণের রাতে যতই কড়া নিরাপত্তা থাকুক না কেন, আইন ভাঙার ঘটনা কিন্তু ঘটেছেই। একদিকে শহরের রাস্তায় দাপিয়ে বেড়াল মোটরবাইক। অন্যদিকে মদ্যপদের তাণ্ডব থেকে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে। হেলমেট অনেকের মাথায় ছিল না। তার উপর বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে আইন ভেঙে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হল ৫৪৭ জন। যা বড়দিনের রাতকেও ছাপিয়ে গেল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ ডিসেম্বর রাস্তায় ট্রাফিক আইন অমান্য করেছেন মোট ৬৬৪ জন। তাঁদের মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে জরিমানার কোপে পড়েছেন ১৮৭ জন। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। আর এভাবে আইন ভেঙেছেন ১৭৯ জন। এমনকী ১৪৮ জন মাথায় হেলমেট না পরেই মোটরবাইক চালিয়েছেন। ৯৫ জন মাথায় হেলমেট না পরে মোটরবাইকে সফর করে আইন ভেঙেছেন।

বর্ষবরণের দিনই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’‌জনের। রবিবার ভোর ৫টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার কালনার বাইগাছি এলাকার ঘটনা। মৃতরা হলেন অমিত মন্ডল (২৬) এবং রাজ দাস (১৭)। দু’‌জনেরই বাড়ি কালনার বারুইপাড়া এলাকায়। গুড়াপ এলাকায় একটি ধাবাতে চা খাওয়ার জন্য দু‘‌জন মোটরবাইকে চেপে যাচ্ছিলেন। তখন ভোরের কুয়াশা এবং তার সঙ্গে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ফলকের পোলে ধাক্কা মারে। রাস্তার ধারের একটি জমিতে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। এরপরই ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Related articles

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...