Thursday, June 18, 2026

বছরের প্রথম দিনে ব্যাহত হাওড়া-বর্ধমান শাখার ট্রেন চলাচল! চূড়ান্ত হ.য়রানির শি.কার যাত্রীরা

Date:

Share post:

বছরের প্রথম দিনেই হাওড়া-বর্ধমান (Howrah Bardhaman) মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল (Train Service)। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় রুটিন টহলদারি দেওয়ার সময় ছয় নম্বর লাইনে ফাটল দেখতে পান রেলকর্মীরা। তারপরই জোরকদমে শুরু হয় মেরামতির কাজ।

তবে পয়লা জানুয়ারি সকাল সাড়ে ৭টা নাগাদ লাইনের ফাটল নজরে আসার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। আর সেকারণেই শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে পর পর একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে।

পাশাপাশি এদিন কিছু ট্রেনকে বিকল্প লাইন দিয়ে হাওড়ার উদ্দেশে পাঠানো হয়। এদিন সকাল ৮টা থেকে লাইনে পাত বদলের কাজ শুরু হয়। তবে এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তা হতে বেলা গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...