Friday, April 3, 2026

গণধর্ষণে আইটি সেলের কর্মী যুক্ত বলেই মুখে কুলুপ, বিজেপিকে তোপ শশী পাঁজার

Date:

Share post:

বিজেপি নেতাদের ঘনিষ্ঠরাই অপরাধী।বারাণসীর আইআইটি-বিএইচই শ্লীলতাহানি কাণ্ডের সঙ্গে যুক্ত যে তিনজনকে ঘটনার প্রায় দু মাস পর গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন বারাণসীতে বিজেপির ‘আইটি সেল’-এর সদস্য। এই বিষয়ে বিজেপি চুপ কেন, প্রশ্ন তুলল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শশী পাঁজা বলেন, ২ নভেম্বরের এই ঘটনা অত্যন্ত গুরুতর। যে মেয়েটির উপর অত্যাচার হয়েছে, সেই মেয়েটি সেখানে পড়াশোনা করতো। মেয়েটি কালপ্রিটদের নাম বলে দিয়েছিল। তারপরও তাদের ধরতে দু’মাস সময় লাগলো। আর ধরা পড়ার পর জানা গেল, যারা এই কুকীর্তিটি ঘটিয়েছেন তারা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত।
এদিন তিনি অভিযোগ করেন,উত্তরপ্রদেশ মহিলাদের ওপর নির্যাতনের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে। এত বড় একটা ঘটনা ঘটার পরও বিজেপি মুখে কুলু এঁটেছে।অমিত-মালব্য তো বিজেপি আইটি সেলের দায়িত্বে আছেন। তিনি সুযোগ পেলেই তো তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের সম্পর্কে বলতে থাকেন, টুইট করেন। এখন নিজের দলের কর্মীরা ধরা পড়ার পর তিনি চুপ কেন? প্রশ্ন শশী পাঁজার।
তিনি অভিযোগ করেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কাশীতেও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সেখানকার সাংসদ। তবুও মহিলাদের উপর এই অত্যাচারের কথা নিয়ে বিজেপি একটি কথাও বলবে না। কোনরকম পদক্ষেপ না নেওয়ায় ভুলবার্তা যাচ্ছে মানুষের কাছে। উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটছে অথচ বিজেপির এই বিষয়ে কোনও উচ্চবাচ্য নেই।
এরই পাশাপাশি এদিন মন্ত্রী অভিযোগ করেন,অদ্ভূতভাবে জাতীয় মহিলা কমিশনও এই বিষয়টি নিয়ে নীরব। যেহেতু বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাই তারা স্বতঃস্ফূর্ত হয়ে আর এগিয়ে আসেন না। অথচ পান থেকে চুন খসলেই, এ রাজ্যে তো বটেই অন্য জায়গায় ছুটে যান।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...