Friday, June 19, 2026

‘অসুস্থ’ প্রধান শিক্ষক মঞ্চে নাচলেন, মেয়ে ‘সামলালো’ স্কুল!

Date:

Share post:

প্রধান শিক্ষক অসুস্থ, তাই নতুন শিক্ষাবর্ষের প্রথমদিন তিনি স্কুলে এলেন না। অথচ স্কুলে তিনি অনুপস্থিতও হলেন না! কী করে হবেন। তাঁর হয়ে প্রক্সি দিলেন তো তাঁরই মেয়ে। তবে অসুস্থ শিক্ষকের আসল রহস্য ফাঁস হল গ্রামের লোকের তোলা ভিডিওতে, যেখানে দেখা গেল সাতদিন আগে মঞ্চে ‘চমৎকার’ নাচলেন তিনি। বেনিয়মের এই ঘটনা সামনে আসতেই পদক্ষেপ জেলা শিক্ষা দফতরের।

মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষের প্রথমদিন হাওড়ার শ্যামপুরের বিনোদচক তপশিলি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ হল প্রধানশিক্ষকের অনুপস্থিতিতেই। দ্বায়িত্বে প্রধানশিক্ষক চন্দন দে-র মেয়ে রিয়া দে। কেন বাবার হয়ে প্রক্সি, প্রশ্ন করতেই তেড়ে গেলেন রিয়া। কোন অন্যায়ই করেননি এমন ভাব নিয়ে জানালেন তাঁর বাবা অসুস্থ। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই না কি তিনি স্কুল সামলাচ্ছিলেন।

তবে প্রধান শিক্ষক অসুস্থ, একথা বলতেই গ্রামবাসীরা তুলে ধরলেন চন্দন দে-র চটুল নাচের ভিডিও। ২৫ ডিসেম্বর অনুষ্ঠান মঞ্চে রীতিমত জামা খুলে গড়াগড়ি দিচ্ছেন তিনি। সাতদিন আগে এভাবে নাচ করা শিক্ষক কীভাবে অসুস্থ হয়ে স্কুলে এলেন না, প্রশ্ন তোলেন গ্রামবাসীরা।

যদিও প্রধানশিক্ষক অসুস্থ এমন কোনও তথ্য নেই বলেই জানায় জেলা প্রাথমিক শিক্ষা দফতর। প্রধান শিক্ষকের মেয়ের স্কুল চালানোর বিষয়টিও তদন্ত করে দেখার কথা জানানো হয়।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...