Thursday, March 19, 2026

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার ট্রাক চালকদের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন ট্রাক চালকরা। নয়া হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে দেশজুড়ে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন ট্রাক চালকরা। মঙ্গলবার রাতে সংগঠনের তরফে জানানো হয়েছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ফলে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে আন্দোলন।

‘হিট অ্যান্ড রান’ আইনে ২ বছরের সাজা হত। নয়া আইনে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে জরিমানার অঙ্ক বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এরই প্রতিবাদে ট্রাকচালকরা মঙ্গলবার থেকে টানা ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সরকার পদক্ষেপ না করলে ধর্মঘট লাগাতার করা হতে পারে, এমনটাই জানিয়েছিল অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (এআইএমটিসি)। এমনকী আন্দোলনকারীদের ধর্মঘটে যোগ দিয়েছিলেন বাসচালকদের একাংশ। বিক্ষিপ্তভাবে আন্দোলনে অংশ নেন অটো চালকরাও।

সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রসচিব অজয় ​​ভাল্লা জানিয়েছেন, দশ বছরের (হিট-এন্ড-রানের ক্ষেত্রে) সাজা দেওয়ার আইন নিয়ে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। এই আইনটি এখনও কার্যকর করা হয়নি। এআইএমটিসি-এর সঙ্গে আলোচনা করার পরই এটি প্রয়োগ করা হবে। অন্যদিকে, দশ বছরের শাস্তি এবং জরিমানার ‘হিট অ্যান্ড রান’ নয়া আইন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি অমৃত লাল মদন।

 

spot_img

Related articles

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...