Wednesday, April 1, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছতে বিসিসিআইয়ের ভরসা আইপিএল!

Date:

Share post:

আইপিএলের প্রথম মাসের খেলা দেখেই বাছাই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল।কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ জানুয়ারিতে। তার পর টি-টোয়েন্টি ক্রিকেট বলতে রয়েছে শুধু আইপিএল। জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তাঁদের চোট রয়েছে। সেই কারণে খেলতে পারবেন না। তাই বিশ্বকাপের দল বেছে নেওয়ার জন্য আইপিএলের প্রথম মাসে কোন ক্রিকেটার কেমন খেলছে তা দেখতে চাইছে বিসিসিআই। আইপিএল শুরু হবে মার্চে। দু’মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দু’সপ্তাহ আগে শেষ হওয়ার সম্ভাবনা আইপিএলের। তাই এই প্রতিযোগিতা দেখেই বেছে নেওয়া হবে ভারতীয় দল।

হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না। তাঁদের চোট রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে যে দলটি টেস্ট খেলছে, সেই দলের ক্রিকেটারেরাও আফগানিস্তানের বিরুদ্ধে সকলে না-ও খেলতে পারেন। বিসিসিআই সূত্রের খবর, সূর্য এবং হার্দিক চোট নিয়ে ভুগছেন। আর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ দেখে বিশ্বকাপের দল বাছা সম্ভব নয়। আইপিএলের প্রথম মাসে কে কেমন খেলছে, তার উপর সব কিছু নির্ভর করবে।গত এক বছরে বেশ কিছু ক্রিকেটারকে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলতে দেখা গিয়েছে।আইপিএলের সময় তাঁদের ফর্মের দিকেও নজর রাখা হবে।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...