Wednesday, June 24, 2026

বিজেপির পরিবর্ধিত অংশে পরিণত ইডি! অর্থমন্ত্রীকে সরানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি IRS আধিকারিকের

Date:

Share post:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitaraman) অবিলম্বে তাঁর পদ থেকে সরানোর দাবি জানিয়ে এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) চিঠি (Letter) লিখলেন এক আইআরএস আধিকারিক (IRS Official)। তাঁর অভিযোগ, সীতারমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বিজেপির একটি পরিবর্ধিত অংশে পরিণত করেছেন। আইআরএস আধিকারিকের আরও অভিযোগ, তামিলনাড়ুর এক বিজেপি নেতার সঙ্গে দুই দলিত কৃষকের জমিবিবাদের জেরে ওই সাধারণ দুই কৃষককে ডেকে পাঠিয়েছে ইডি (Enfoecement Directorate)। তার জেরেই রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন তিনি।

সূত্রের খবর, চেন্নাইয়ের জিএসটি এবং কেন্দ্রীয় আবগারির ডেপুটি কমিশনার বি বালা মুরুগান মঙ্গলবার রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে বিজেপি নেতার সঙ্গে দুই দরিদ্র দলিত কৃষকের আইনি ঝামেলা চলছে। এই ঘটনায় ওই দুই দলিত প্রৌঢ় ও নিরক্ষর কৃষককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুরুগান লেখা চিঠি লিখে রাষ্ট্রপতিকে জানিয়েছেন, তামিলনাড়ুর দুই দলিত প্রৌঢ় কৃষক- কান্নাইয়ানের বয়স ৭২ এবং কৃষ্ণানের ৬৭। তাঁরা সম্পর্কে দুই ভাই। তামিলনাড়ুর আঙুরে ৬.৫ একর কৃষি জমি আছে দুই ভাইয়ের। বর্তমানে এই জমি নিয়ে আইনি বিবাদ চলছে বিজেপি নেতা গুনাশেখরের সঙ্গে। তিনি সালেম পূর্ব জেলার বিজেপির সচিব। এই ঘটনায় কান্নাইয়ান ও কৃষ্ণানকে তলব করেছে ইডি। এদিকে দুই কৃষক ভাই স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি জবরদখলের অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, দুই দলিত কৃষককে তলব করার যে চিঠি ইডি পাঠিয়েছে, সেই খামের উপর ওই দুই কৃষকের জাতও উল্লেখ করা আছে।

মুরুগানের আরও অভিযোগ, ২০২৩ সালের ২৬ জুন কৃষকদের তলবের চিঠিটি পাঠিয়েছেন রীতেশ কুমার। তিনি ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সেই চিঠি অনুযায়ী, রীতেশ কুমার আর্থিক তছরুপ সংক্রান্ত ২০০২ সালের পিএমএলএ আইনের আওতায় এর তদন্ত করছেন। তিনি কান্নাইয়ান ও কৃষ্ণানকে তদন্তকারী সংস্থার কাছে ৫ জুলাই হাজিরা দিতে নির্দেশ দেন। এরপর তাঁরা চেন্নাইয়ে শাস্ত্রী ভবনে ইডির কার্যালয়ে হাজিরা দিতে যান। অভিযোগ, সেখানে তাঁদের হুমকি দেন আধিকারিকরা। এই ঘটনায় আইআরএস মুরুগান লেখেন, “এতেই স্পষ্ট যে, ইডি বিজেপির বর্ধিত অংশ হয়ে উঠেছে। আর নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সফলভাবে ইডিকে বিজেপি পুলিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে পরিণত করেছেন”।

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...