Friday, April 3, 2026

বেলুড় মঠ থেকে জয়রামবাটি, সাড়ম্বরে পালিত সারদা দেবীর ১৭১ তম জন্মতিথি উৎসব!

Date:

Share post:

তিথি মেনে শ্রী শ্রী সারদা দেবীর জন্ম উৎসব (Sarada Devi Birth Anniversary celebration) পালনে আজ সকাল থেকেই ব্যস্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Math Ramakrishna Mission) প্রতিটি শাখা সংগঠন। ভোর থেকেই মঙ্গল আরতি ও স্তব গানের মাধ্যমে সারদা মায়ের (Sarada Devi) বিশেষ পুজো শুরু হয় বেলুড়মঠে (Belur Math)। শীতের চাদর গায়ে মেখে ভক্তরা ভিড় জমিয়েছেন মঠ প্রাঙ্গণে।১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে সারদা দেবীর জন্ম। তবে মঠের নিয়ম অনুসারে তারিখ নয় বরং তিথিকেই গুরুত্ব দিয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব পালন করা হয়। এদিন ভোর পৌনে পাঁচটা নাগাদ শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ ও স্তবগান হয়। তারপর রীতি মেনে সাড়ে পাঁচটা নাগাদ ভজন পরিবেশন করা হয়।

আজ সারদা দেবীর আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি রামকৃষ্ণ মঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে ধর্মসভাও। সেখানে শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী নিয়ে আলোচনা করা হবে। ধর্মসভায় সভাপতি স্বামী নিত্যমুক্তানন্দ। বক্তা স্বামী একচিত্তানন্দ। ইংরাজিতে বক্তব্য রাখবেন স্বামী সত্যেশানন্দ। আজ বেলুড়ে ভক্তদের জন্য বেলা সাড়ে এগারোটা থেকে প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সজাগদৃষ্টি ব্রহ্মচারী, সন্ন্যাসী ও ভলেন্টিয়ারদের। সভামণ্ডপে মাতৃসঙ্গীতে অংশ নেবেন বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীরা।

সারদা মায়ের ১৭১ তম আবির্ভাব তিথি উৎসবে মাতোয়ারা জয়রামবাটিও। প্রত্যেক বছরের মতো এবারও সেখানে ভক্তদের ভিড়। বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠেও। এদিন সকাল থেকে বাগবাজারে মায়ের বাড়িতেও দলে দলে ভক্তরা উপস্থিত হচ্ছেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...