Saturday, March 21, 2026

টমেটো ‘সংরক্ষণে’ উদ্যোগী রাজ্য, ১৭ কেন্দ্রে বিশেষ প্রক্রিয়াকরণ

Date:

Share post:

শীতের টমেটো এখন আর শুধুই শীতের ফসল নেই। সারাবছর বিভিন্ন গুণগত মানের টমেটো এখন বাজারে সহজলভ্য। তবু বছরের একটা সময় বাজারে অপ্রতুল হয় বাঙালির রান্নার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা এই সবজি। পাশাপাশি রবি মরশুমে গোটা রাজ্যে যে বিপুল পরিমাণ টমেটো উৎপাদন হয় তার অনেকটা নষ্ট হয় সংরক্ষণের অভাবে। এবার সেই উদ্বৃত্ত (excess) টমেটো থেকে টমেটো পিউরি (tomato puree) তৈরি করে বাজারে বিক্রির পরিকল্পনা রাজ্য সরকারের।

রাজ্যে উৎপাদিত টম্যাটো ব্যবহার করে কৃষি বিভাগের ১৭টি প্রক্রিয়াকরণ কেন্দ্রে পিউরি তৈরি করা হবে। তারপর তা ন্যায্য মূল্যে বিক্রি করা হবে সুফল বাংলা বিপণি থেকে। এর ফলে একসঙ্গে তিন ধরনের লাভ হবে। চাষি উৎপাদিত ফসলের দাম পাবেন। অভাবের সময় গ্রাহক ব্যবহার করতে পারবেন টমেটো পিউরি অনেক কম দামে, বাজারে যার দাম অনেকটাই বেশি থাকে। পাশাপাশি পিউরি তৈরিতে কর্মসংস্থানও হবে।

কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, আগামী রবি মরশুম থেকে উদ্বৃত্ত টম্যাটো থেকে পিউরি তৈরি করবে কষি বিপণন বিভাগ (Agricultural Marketting Department)। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বারাসত, হাওড়া, চুঁচুড়া, বারুইপুর এবং কলকাতার সব্জি প্রক্রিয়াকরণ কেন্দ্রে পিউরি তৈরি করা হবে। পাশাপাশি, নেতাজি সুভাষ কৃষি বিপণন প্রশিক্ষণ কেন্দ্রে গুণমান যাচাই করা হবে।

রাজ্যে বর্তমানে স্থায়ী ও ভ্রাম্যমাণ প্রায় ৫০০টি সুফল বাংলা বিপণি রয়েছে। এসব কেন্দ্র থেকে এবার টম্যাটো পিউরিও বিক্রি করা হবে। পাইলট প্রকল্প (pilot project) সফল হলে পরবর্তীকালে এই উদ্যোগের সম্প্রসারণ করা হবে বলে জানা গিয়েছে।

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...