Friday, May 29, 2026

প্রকাশ্যে বিজেপির ‘‘দ্বি.চারিতা’! সিএএ চালু প্রসঙ্গে নিশীথকে আ.ক্রমণ শশী পাঁজার

Date:

Share post:

সিএএ (CAA) নিয়ে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ সামনে আনলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। এক বার্তায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘শান্তনু ঠাকুর (Shantanu Thakur) দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। তৃণমূলের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সিএএ বাংলায় হবে না। এটা যাঁরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রিত দিচ্ছেন, আইনটা তাঁরা প্রণয়ন করেছেন, কিন্তু সেটা তাঁরা আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন ঠিক নেই। এগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা হচ্ছে।’

তবে এদিন এখানেই থেমে থাকেননি মন্ত্রী। শশী পাঁজা আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, সিএএ কোনোভাবেই বাংলায় কার্যকর হবে না’। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গে যাঁরা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্তরকম সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা ইতিমধ্যেই নাগরিক, দ্বিতীয়বার তাঁদেরকে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা যেটা বিজেপি বলছে, সেটা ভুল। ফলে সিএএ প্রয়োজন নেই, সিএএ হবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন। যাঁরা পশ্চিমবঙ্গে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই দেশের নাগরিক।’

শশী পাঁজার বক্তব্যে আরও উঠে আসে, লোকসভা নির্বাচনের আগে ফের সিএএ তাস খেলতে চাইছে বিজেপি। আইনটা প্রণয়ন করেছেন, কিন্তু গাইডলাইন ঠিক নেই। পশ্চিমবঙ্গে যাঁরা বসবাস করছেন, তাঁরা সমস্তরকম সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা রেশন পাচ্ছেন। ইতিমধ্যেই তাঁরা দেশের নাগরিক। দ্বিতীয়বার তাঁদের সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা যেটা বিজেপি বলছে, সেটা ভুল। সিএএ-র প্রয়োজন নেই, কারণ বাংলার প্রত্যেকেই ভারতের নাগরিক।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর, সিএএ আইনে পরিণত হয়। কিন্তু,তারপর চার বছর কেটে গেলেও এখনও তা লাগু করা যায়নি। যা নিয়ে বিজেপির একাংশের মধ্যেও চরম তৎপরতা চোখে পড়েছে। এবার সেই প্রসঙ্গেই নিশীথ প্রামাণিকের পাল্টা দিলেন মন্ত্রী শশী পাঁজা।

 

 

 

Related articles

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...